ছবি: রাজবাড়ী প্রতিনিধি
স্বাস্থ্য

ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা সম্পন্ন

রাজবাড়ী প্রতিনিধি

আগামী ১৫ মার্চ সারা দেশের মতো রাজবাড়ীতেও জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়ে‌ছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঐ দিন জেলার এক লাখ ৪৬ হাজার ২৩০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনের আওতায় রাজবাড়ী জেলায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী মোট ১,৪৬,২৩০ জন শিশুকে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে— ৬-১১ মাস বয়সী ১৯,১০০ জন জন শিশু‌কে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১,২৭,১৩০ জন শিশু‌কে লাল রঙের ক্যাপসুল খাওয়া‌নো হ‌বে।

কর্মশালায় সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ জানান, ভিটামিন 'এ' অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায়। শিশুমৃত্যুর ঝুঁকি হ্রাস করে।

ক্যাম্পেইন কেন্দ্র সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। গত চার মাসের মধ্যে কোনো শিশু ভিটামিন "এ" ক্যাপসুল খেয়ে থাকলে তাকে পুনরায় ক্যাপসুল খাওয়ানো যাবে না।

কর্মশালায় সিভিল সার্জন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। রাজবাড়ী স্বাস্থ্য বিভাগ সফলভাবে ক্যাম্পেইন বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

সাংবা‌দিক‌দের ম‌ধ্যে বক্তব‌্য দেন রাজবাড়ী প্রেসক্লা‌বের সভাপ‌তি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শ‌হিদুল ইসলাম হিরণ, সা‌বেক সভাপ‌তি এ‌্যাড. খান মোঃ জহুরুল হক, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হো‌সেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা