ছবি: প্রতিনিধি
রাজনীতি

ভোটের রাজনীতিতে ধর্ম টেনে আনা ইসলামের সঙ্গে প্রতারণা: সালাহউদ্দিন আহমদ

পেকুয়া -চকরিয়া প্রতিনিধি

ভোট আদায়ের জন্য ধর্মকে ব্যবহার করা ইসলাম ও গণতন্ত্র—দুয়ের সঙ্গেই প্রতারণা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “ভোটের বিনিময়ে জান্নাত দেওয়ার কথা যারা বলে, তাদের জিজ্ঞেস করবেন—সেই জান্নাতের বাসস্ট্যান্ড কোথায়? আল্লাহর কাজ আল্লাহই করেন, কোনো রাজনৈতিক দল নয়।”
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের শিলখালী উচ্চ বিদ্যালয় মাঠে শিলখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটি মহল সুপরিকল্পিতভাবে ইসলামের আবেগকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। “ইসলামের নামে ভোটের ব্যবসা ইমান নষ্ট করে। ধর্ম মানুষকে ন্যায়ের পথে ডাকে, ক্ষমতার পথে নয়,”—বলেন তিনি।
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে তিনি বলেন, একাত্তরে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, তারাই আজ নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে। “ওই দলের আমির সাহেব বলেছেন—তাদেরও মুক্তিযোদ্ধা আছে। অথচ বাস্তবতা হলো, বিএনপিই প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল। স্বাধীনতার ঘোষকের মাধ্যমে এই দলের জন্ম, আর এই দলে রয়েছে অসংখ্য সেক্টর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা,”—বলেন তিনি।
গণতন্ত্র রক্ষার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি পর্যন্ত রাজপথে ছাত্র-জনতার রক্ত ঝরেছে। এই রক্তের ওপর দাঁড়িয়েই আজ আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এগিয়ে যাচ্ছি।”
আসন্ন ১২ তারিখের নির্বাচনকে দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “আপনারা যদি আর কোনো স্বৈরশাসনের পুনরাবৃত্তি দেখতে না চান, তাহলে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।”
শিলখালী ইউনিয়নের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “এই ইউনিয়ন গঠনের পেছনে আমার ভূমিকা রয়েছে। আমি কথা দিয়েছিলাম—কাদামাটি মাড়িয়ে ভোটকেন্দ্রে যেতে হবে না। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ এলাকার যোগাযোগ ব্যবস্থার দৃশ্যমান উন্নয়ন হয়েছে।”
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার জসিম উদ্দিন, শিলখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসহাব উদ্দিন, নাহর এগ্রো গ্রুপের ডিজিএম আলাউদ্দিন চৌধুরী, পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ ও উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু।
এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫,৭১২

দেশে গত সাড়ে ছয় বছরে ১৬ হাজার ৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫ হাজার ৭১২ জন নিহত...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

চেতনা বিক্রির রাজনীতি আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন...

দেড় বছর পর কলাপাড়া হাসপাতালে চালু সিজারিয়ান অপারেশন

পটুয়াখালীর কলাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার প...

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে আইন কলেজ

বাংলাদেশের প্রথম সারির আইন কলেজগুলোর অন্যতম নারায়ণগঞ্জ আইন কলেজ। তৎকালীন পূর্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা