ছবি: ভিডিও থেকে নেওয়া
অপরাধ

চট্টগ্রামে ঘুষের টাকাসহ অফিস সহকারীকে যেভাবে ধরল দুদক

চট্টগ্রাম ব্যুরো:


চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের এক অফিস সহকারীকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত শাহ আলম (৪৮) দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত এক কর্মচারীকে হয়রানি করে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগে অভিযানে ধরা পড়েন।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী পরিবার পরিকল্পনা কার্যালয়ে অভিযান চালায়। অভিযানের সময় শাহ আলমের ব্যবহৃত ড্রয়ার থেকে ঘুষের নগদ টাকা উদ্ধার করা হয়।
দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, চাকরি থেকে অবসর গ্রহণের পর নিরাপত্তা প্রহরী মোহাম্মদ মোসাদ্দের মাসুদের অবসর সংক্রান্ত ফাইল ট্রেজারিতে পাঠানো এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ঠিক করে দেওয়ার নামে শাহ আলম ৯০ হাজার টাকা দাবি করেন। প্রথম পর্যায়ে চাপের মুখে ব্যাংক চেকের মাধ্যমে কিছু অর্থ দেওয়া হয়। পরে আরও ২০ হাজার টাকা নগদ দাবি করলে দুদক ফাঁদ পাতে।
তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী অভিযোগকারী টাকা দেওয়ার সময় দুদকের দল অভিযান চালিয়ে অফিস সহকারী শাহ আলমকে আটক করে। এ সময় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযোগকারী মোসাদ্দের মাসুদ জানান, চাকরি থেকে অবসরের পর ফাইল আটকে রেখে বারবার তাকে অফিসে আসতে বাধ্য করা হচ্ছিল। নানা ধরনের হয়রানি থেকে মুক্তি পেতে তিনি বাধ্য হয়ে ৭০ হাজার টাকা ব্যাংক চেকের মাধ্যমে পরিশোধ করেন। এরপরও টাকা দাবির শেষ না হওয়ায় তিনি দুদকে লিখিত অভিযোগ করেন।

এদিকে বাঁশখালী পরিবার পরিকল্পনা কর্মকর্তা (এমসিএইচ) ডা. শামীমা আক্তার বলেন, “অফিস সহকারী হিসেবে শাহ আলমের এমন আচরণ এর আগে আমার নজরে আসেনি। তদন্তে প্রকৃত সত্য উদঘাটিত হবে।”
দুদকের অভিযানটি তদারকি করেন চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রিয়াস উদ্দিন। অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক জসীম উদ্দীন, উপ-সহকারী পরিচালক সুরাইয়া সুলতানা ও আবুল হাসান, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারসহ দুদকের একাধিক কর্মকর্তা।
স্থানীয় প্রশাসন ও সচেতন মহল মনে করছে, এই অভিযান সরকারি দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে একটি শক্ত বার্তা দেবে এবং সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি কমাতে সহায়ক হবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা