ছবি: পুলিশের সৌজন্যে
অপরাধ
কোতোয়ালী থানা পুলিশের অভিযান

চট্টগ্রামে চার পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় জড়িত চার পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইয়াছিন আবেদীন (২২), মো. ইসমাইল (২৩), মো. রাজু (২৪) ও মো. রাকিব (২৪)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তাঁরা সংঘবদ্ধভাবে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। একাধিক মামলা থাকার পরও তাঁরা বেপরোয়াভাবে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল।

সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মো. রাশেদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষকে বরণ করে নিতে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী...

গরমে পান্তা ভাত খাওয়ার উপকারিতা

বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। পহেলা বৈশাখে...

বিমানের কুয়েত স্টেশনে অভিনব উপায়ে চলছে লুটপাট

অতিরিক্ত ব্যাগেজের আড়ালে রাজস্ব লুটের মহোৎসব চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে।...

উৎসবমুখর পরিবেশে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’

র্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

চাষির হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নতুন বাংলা বছর ১৪৩৩-এর পয়লা দিনে চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা