ছবি: সংগৃহীত
অপরাধ

নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল বৃদ্ধের লাশ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিখোঁজের চার দিন পর একটি পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রাম এলাকার একটি পুকুরে ভেসে ওঠা মরদেহটি স্থানীয়দের নজরে আসে। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহটি মো. জসীম উদ্দীন (৪৮) হিসেবে শনাক্ত করেন।

নিহত জসীম উদ্দীন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুড়া মসজিদ এলাকার মাতব্বর বাড়ির মরহুম আহমদ ছৈয়দের ছেলে। পরিবারের সদস্যদের জানান, তিনি গত ৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জসীমের বড় ভাই মো. কাশেম জানান, জসীম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করেন। মরদেহে পচন ধরেছিল বলে তিনি জানান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষকে বরণ করে নিতে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানী ঢাকায় বৈশাখী...

গরমে পান্তা ভাত খাওয়ার উপকারিতা

বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। পহেলা বৈশাখে...

বিমানের কুয়েত স্টেশনে অভিনব উপায়ে চলছে লুটপাট

অতিরিক্ত ব্যাগেজের আড়ালে রাজস্ব লুটের মহোৎসব চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে।...

উৎসবমুখর পরিবেশে একাত্মতায় শেষ হলো ‘বৈশাখী শোভাযাত্রা’

র্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

চাষির হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নতুন বাংলা বছর ১৪৩৩-এর পয়লা দিনে চাষিদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা