ছবি: সংগৃহীত
অপরাধ

বাড়ি থেকে ডেকে নিয়ে নিখোঁজ প্রবাসী, লাশ মিলল টেকনাফ পাহাড়ে

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের টেকনাফে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর নিখোঁজ থাকা মালয়েশিয়া প্রবাসী জাহেদ হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— আব্দুস সালাম (৪৫), আব্দুল হাকিমের ছেলে গুরা মিয়া (৪১) এবং আব্দু শুকুরের ছেলে শাহ আলম (৩৪)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের একটি পাহাড়ি এলাকা থেকে জাহেদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের কম্বনিয়া পাড়ার বাসিন্দা এবং রমজান আলীর ছেলে।

পুলিশ জানায়, সকালে একদল কাঠুরিয়া পাহাড়ে গাছ কাটতে গিয়ে নুরু নামে এক ব্যক্তির বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জাহেদ হোসেনের বলে শনাক্ত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের ভাষ্যমতে গত ৬ জানুয়ারি একদল দুর্বৃত্ত জাহেদ হোসেনকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে স্কেল) কার্যকর হলে সবা...

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

নাম বদলে তারকা হওয়া যেসব অভিনেত্রী

বাংলা চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাসে এমন অনেক জনপ্রিয় অভিনেত্রী রয়েছেন, যারা বাবা-...

‘ফিল্ম আমার কাছে সবচেয়ে পবিত্র জায়গা’: পপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা