সংগৃহিত
আন্তর্জাতিক

কলকাতায় রুপি-টাকার বিনিময় মূল্যে ধস

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাস প্রায় শেষ। আর ক’দিন পরেই মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। প্রতি বছর এই সময়টায় কলকাতায় বিদেশি পর্যটকদের আনাগোনা বেড়ে যায়, বিশেষ করে বাংলাদেশিদের। এ বছরও তার ব্যতিক্রম নয়। ঈদের ছুটিতে পশ্চিমবঙ্গ ভ্রমণে এসেছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। কিন্তু তাদের জন্য এবার নতুন বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে টাকা-রুপির বিনিময় মূল্য।

ভারত ভ্রমণের ক্ষেত্রে সীমান্তে দীর্ঘ লাইন ছাড়াও ভিসা পেতে বিলম্বসহ নানা হয়রানির অভিযোগ করেন পর্যটকরা। এর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে মানি এক্সচেঞ্জের সমস্যাও।

সম্প্রতি ভারতীয় রুপির বিপরীতে বাংলাদেশি টাকার মান ব্যাপকভাবে কমে গেছে। ফলে আগের তুলনায় বেশি টাকা খরচ হচ্ছে পর্যটকদের। যদিও কেউ কেউ বলছেন, বাংলাদেশি টাকার পরিবর্তে মার্কিন ডলার নিয়ে গেলেই লাভ হচ্ছে।

বর্তমানে কলকাতার নিউমার্কেট চত্বরের মানি এক্সচেঞ্জ কার্যালয়গুলোতে ১০০ টাকার পরিবর্তে কোথাও ৬৮ দশমিক ৫০ রুপি, কোথাও ৬৯ রুপি, কোথাও আবার ৭০ থেকে ৭১ রুপি পর্যন্ত পাওয়া যাচ্ছে। অথচ বছরখানেক আগেও ১০০ টাকার বিপরীতে মিলতো ৭৫ থেকে ৭৮ রুপি।

বাংলাদেশের ঢাকার বাসিন্দা তিয়ানা তিসা গত ২৯ মার্চ কলকাতায় ঘুরতে এসেছেন। তিনি জানান, আমি মার্কিন ডলারের পরিবর্তে ৮৬ রুপি পেয়েছি, আর টাকার পরিবর্তে পেয়েছি ৭১ রুপি। তিসা বলেন, আমি এই প্রথমবার কলকাতায় এসেছি। মানি এক্সচেঞ্জ করতে গিয়ে আমার কোনো সমস্যায় পড়তে হয়নি।

বাংলাদেশ থেকে প্রতিদিন কয়েক হাজার পর্যটক পশ্চিমবঙ্গে আসেন। কেউ কলকাতায় ঘুরতে, কেউ কেনাকাটা করতে, কেউ আসেন চিকিৎসা করাতে। পর্যটকদের পুরো পরিকল্পনা সাজাতে হয় মুদ্রা বিনিময় হারের ওপর নির্ভর করে।

কলকাতার মার্কো স্ট্রিটের ব্যবসায়ী শুভঙ্কর ঘোষ বলেন, ঈদ একটি বড় উৎসব। তবে ভিসা সমস্যার জন্য মানুষ এখন কম আসছে। রুপির বদলে টাকার দামও অনেকটা পড়ে গেছে। ফলে মানুষের যাতায়াত কমেছে।

তিনি বলেন, এখানে মানি এক্সচেঞ্জগুলোতে টাকার বদলে রুপির দাম স্থির থাকে না। কখনো ৬৮, আবার কখনো ৭১ রুপি করে পাওয়া যাচ্ছে।

তবে রুপির বিপরীতে টাকার মান কী কারণে কম বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম থাকার বিষয়ে মুখ খুলতে চাননি কলকাতার মুদ্রা ব্যবসায়ীরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা