সংগৃহিত
আন্তর্জাতিক

মানসিক ভারসাম্য হারিয়েছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ।

সোমবার (১ এপ্রিল) সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে হামলায় ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) দুজন সিনিয়র কমান্ডারসহ কয়েকজন কূটনীতিক মারা যাওয়ার ঘটনায় ইসরায়েলের ওপর বড় ধরনের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে দেশটির পক্ষ থেকে।

মঙ্গলবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ইসরায়েলের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ফিলিস্তিনের গাজায় ধারাবাহিক ব্যর্থতা এবং নিজের ইহুদিবাদী লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে বেঞ্জামিন নেতানিয়াহু সম্পূর্ণরূপে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। সিরিয়ার ওপর সবশেষ চালানো এ হামলার মাধ্যমে সমস্ত কূটনৈতিক নিয়ম এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।’

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, “ইসরায়েলের বিরুদ্ধে কী ধরনের ‘প্রতিক্রিয়া ও শাস্তি’ কার্যকর করা হবে সে বিষয়ে ইরান সিদ্ধান্ত নেবে।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যলেট ভবনটি পুরোপুরি ধসে গেছে। হামলায় ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) এর শীর্ষ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি এবং সিনিয়র কমান্ডার মোহাম্মদ হাদি হাজি রাহিমিসহ কমপক্ষে সাতজন কর্মকর্তা নিহত হয়েছেন।

ইরান ও সিরিয়া এই হামলার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। তেহরানের ‘গুরুতর প্রতিক্রিয়া’র হুমকির পাশাপাশি ইরান-সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, এই হামলার ‘শাস্তি ও প্রতিশোধ’ নেওয়া হবে। ইরান আরও বলেছে, ইসরায়েলকে সমর্থন করার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে এ ঘটনায় ‘জবাবদিহি’ করতে হবে।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, “ইসরায়েল বিশ্বাস করে যে, আঘাত হানার লক্ষ্যবস্তুটি ‘কুদস বাহিনীর একটি সামরিক ভবন’, যা বিদেশি অভিযানের জন্য দায়ী আইআরজিসির একটি ইউনিট।

তিনি বলেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, এটি কোনো কনস্যুলেট নয় এবং এটি কোনো দূতাবাস নয়। এটি দামেস্কের বেসামরিক ভবনের ছদ্মবেশে কুদস বাহিনীর একটি সামরিক ভবন ছিল।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা