সংগৃহিত
আন্তর্জাতিক

লিবিয়ার প্রধানমন্ত্রীর বাড়িতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল দিবেইবাহর বাসভবনে রকেট হামলা হয়েছে। রোববার সকালে তার বাসভবন লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে বলে জানা গেছে।

লিবিয়ার মন্ত্রিসভার এক সদস্য বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যেসব রকেট ব্যবহার করা হয়েছে, সেগুলোর বিধ্বংসী ক্ষমতা গ্রেনেডের সমপর্যায়ের। তবে হামলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রীর বাসভবনেরও বড় কোনো ক্ষতি হয়নি।

আবদুলহামিদ আল দিবেইবাহর বাসভবনের অবস্থান ত্রিপোলির অভিজাত এলাকা হায়ে আন্দালুসে। এই এলাকাটি ভূমধ্যসাগরের তীরবর্তী। হায়ে আন্দালুসের বাসিন্দারা জানিয়েছেন, হামলার পর থেকে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ২০১১ সালে ন্যাটো অভিযান শুরু করার পর ২০১৪ সালে পূর্ব লিবিয়া ও পশ্চিম লিবিয়া— দু’ভাগে ভাগ হয়ে যায় দেশটি। দুই অংশের প্রশাসন পরস্পরের প্রতি ব্যাপক বৈরী মনোভাব পোষণ করেন।

দিবেইবার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যের সরকার দুই অংশের মধ্যে বিরোধ মেটানোর চেষ্টা করছে। ঐক্যবদ্ধ লিবিয়া গঠনের উদ্দেশ্যে ২০২১ সালে নির্বাচন হওয়ার কথা ছিল দেশটিতে, কিন্তু সেই নির্বাচন এখনও হয়নি। পলে দেশটির রাজনৈতিক সংঘাত মেটার সম্ভাবনাও তেমন দেখা যাচ্ছে না। সূত্র : রয়টার্স

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা