সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে জনগণের খরচের বোঝা ও দুর্ভোগ দুটোই বাড়িয়ে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম। পাক্ষিক মূল্য পর্যালোচনার আগামী ঘোষণাতেই পেট্রল-ডিজেলের নতুন দাম ঘোষণা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ।

শিল্প সংশ্লিষ্টদের সূত্রে খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে পাকিস্তানে পেট্রলের দাম লিটারপ্রতি ১০ রুপি করে বাড়ানো হতে পারে। অর্থাৎ, পাক্ষিক পর্যালোচনার পর দেশটিতে প্রতি লিটার পেট্রলের দাম ২৭৯ দশমিক ৭৫ রুপি থেকে বেড়ে ২৮৯ দশমিক ৬৯ রুপি হতে পারে। তবে হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম প্রতি লিটারে ১ দশমিক ৩০ রুপি কমে ২৮৪ দশমিক ২৬ রুপি হতে পারে। পাকিস্তানে এইচএসডির বর্তমান দাম লিটারপ্রতি ২৮৫ দশমিক ৮৬ রুপি। সামান্য কমতে পারে কেরোসিনের দামও। লিটারপ্রতি ০.১৭ রুপি কমে সেখানে কেরোসিনের দাম হতে পারে ১৮৮ দশমিক ৪৯ রুপি প্রতি লিটার। এছাড়া, লাইট ডিজেলের (এলডিও) দাম লিটারপ্রতি ০.৪৫ রুপি বেড়ে ১৬৮ দশমিক ৬৩ রুপি হতে পারে।

এ বিষয়ে পাকিস্তানের একজন কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে স্থানীয় বাজারে পেট্রলের দাম বাড়ানো হবে। গত দুই সপ্তাহে পেট্রলের আন্তর্জাতিক মূল্য বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ ডলারে পৌঁছেছে, যা মার্চের প্রথম পাক্ষিকেও ৯০ ডলার ছিল।

তিনি জানান, বিশ্ববাজারে পেট্রলের দাম বৃদ্ধির কারণে পাকিস্তানেও পেট্রলের দামে ব্যাপক পরিবর্তন আসবে। তবে, বিশ্ববাজারে হাই-স্পিড ডিজেলের দাম কমে যাওয়ার কারণে পাকিস্তানেও এর দাম কমানো হবে। মার্চের প্রথম ১৫ দিনে আন্তর্জাতিক বাজারে এর দাম ছিল ব্যারেলপ্রতি ৯৯ ডলার। কিন্তু গত সপ্তাহে তা ৯৮ ডলারে নেমে এসেছে। বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম এবং স্থানীয় মুদ্রার বিনিময় হারের ওপর ভিত্তি করে প্রতি ১৫ দিন পরপর জ্বালানির দাম পর্যালোচনা করে পাকিস্তান।

গত শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দাম সামান্য বেড়ে ২৭৭ দশমিক ৯৪-এ লেনদেন হয়েছে। গতকাল রোববার জ্বালানি তেলের নতুন মূল্যতালিকা ঘোষণা করবে পাকিস্তান। এটি কার্যকর হবে ১ এপ্রিল থেকে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা