সংগৃহিত
আন্তর্জাতিক
ইসরায়েলি হামলা

নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজার আল শিফা হাসপাতালের নিকট ইসরায়েলি হামলায় সাংবাদিক মোহাম্মদ আবু শাকিল নিহত হয়েছেন।

শুক্রবার তার নিহতের মধ্য দিয়ে নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৭ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আল জাজিরার আরব প্রতিনিধি জানিয়েছেন, আল শিফা হাসপাতালের নিকট শাকিলকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনীরা। স্থানীয় রেডিও আল কুদস-এ কাজ করতেন তিনি। গাজা কর্তৃপক্ষের মিডিয়া কার্যালয়ের তথ্য বলছে, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে এ পর্যন্ত ১৩৭ সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

নিহত ব্যক্তিদের মধ্যে আল–জাজিরা আরবির ক্যামেরাম্যান সামের আবুদাকাও রয়েছেন। এ ছাড়া এ সময় ইসরায়েলের নির্বিচার হামলায় ৫০টির বেশি মিডিয়া কার্যালয় সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১৭৫তম দিন। ইসরায়েলের অবিরত হামলায় এখন পর্যন্ত ৩২ হাজার ৫৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৪ হাজার ৯৪০ জন ফিলিস্তিনি।

অপরদিকে, হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা