সংগৃহিত
আন্তর্জাতিক

কানাডিয়ান নারীদের প্রজনন হার সর্বনিম্নে

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রজনন হার ইতিহাসের সর্বনিম্নে পৌঁছেছে। প্রায় শতবর্ষ আগে স্ট্যাটিস্টিকস কানাডা এ বিষয়ে তথ্য সংরক্ষণ করতে শুরু করার পর বর্তমান হার সবার নিচে।

সম্প্রতি প্রকাশিত সংস্থার সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালে প্রতিজন নারীর সন্তান জন্মদানের হার কমে ১.৩৩ জনে দাঁড়িয়েছে, যা প্রতিস্থাপন স্তর প্রায় ২.১ এর চেয়ে অনেক কম।

কানাডার জন্মহার ২০২১ সালের ১.৪৩ জন থেকে কমে গেছে এবং ২০০৯ সাল থেকে শুরু হওয়া সেই কমতে থাকার প্রবণতা অব্যাহত আছে।

স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, প্রতিটি প্রদেশ ও টেরিটোরিতে রেকর্ড পরিমাণে কমার প্রেক্ষিতে এটি সারা দেশের চিত্র। অন্টারিওর লন্ডনে অবস্থিত ওয়েস্টার্ন ইউনিভার্সিটির কিংস কলেজের জনসংখ্যাতত্ত্ব বিষয়ের প্রফেসার ডন কের চলতি মাসের আরও আগের দিকে এক সাক্ষাৎকারে বলেন, ‘মনে হচ্ছে কানাডা ‘অতি নিম্ন’ জন্মহার রয়েছে বলে চিহ্নিত করা যায় এমন দেশগুলোর সারিতে যোগ দিতে যাচ্ছে।’

সংস্থার ‘কানাডার জন্মহার ২০২১ থেকে ২০২২’ শীর্ষক রিপোর্টে বলা হয়, অনেক বেশি পরিবার সন্তান নেয়া বন্ধ রাখায় কানাডা অন্যান্য দেশের মতই জন্মহারের ক্ষেত্রে ‘মহামারির রোলারকোস্টারে’ চড়তে যাচ্ছে। রিপোর্টে বলা হয়, ‘কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাব জনস্বাস্থ্যের সঙ্কট সৃষ্টি, পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক আঘাত হিসাবে দেখা দেওয়ায় এটা সম্ভব যে, জনগণের একটি অংশ সন্তান নেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে চরম অনিশ্চয়তার ওই সময়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে।’

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা