সংগৃহিত
আন্তর্জাতিক

ইকুয়েডরে শত্রু ভেবে ৫ পর্যটককে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিদ্বন্দ্বী মাদকচক্রের সদস্য ভেবে পাঁচ পর্যটককে অপহরণের পর হত্যা করেছে ইকুয়েডরের একদল গ্যাংস্টার। নিহতরা সবাই দক্ষিণ আমেরিকান দেশটিরই নাগরিক।

স্থানীয় পুলিশ কমান্ডার রিচার্ড ভাকা জানিয়েছেন, গত শুক্রবার প্রায় ২০ জন হামলাকারী দক্ষিণ ইকুয়েডরের সমুদ্র তীরবর্তী শহর আয়াম্পের একটি হোটেলে ঢুকে ছয়জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশুকে অপহরণ করে। অপহৃত পর্যটকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর কয়েক ঘণ্টা পরেই একটি রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় পাঁচ প্রাপ্তবয়স্কের মরদেহ পাওয়া যায়।

ভাকা বলেন, আক্রমণকারীরা স্পষ্টতই তাদের একটি প্রতিদ্বন্দ্বী মাদকচক্রের সদস্য ভেবে ভুল করেছিল। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি হামলাকারীদের খোঁজ করছে পুলিশ।

একসময় লাতিন আমেরিকার ‘শান্তির ঘাঁটি’ হিসেবে বিবেচিত হতো ইকুয়েডর। কিন্তু সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রগুলোর দ্রুত বিস্তারের কারণে গভীর সংকটে পড়েছে দেশটি। অপরাধীরা যুক্তরাষ্ট্র এবং ইউরোপে মাদক পাচারের জন্য ইকুয়েডরের বন্দরগুলো ব্যবহার করে থাকে।

গত জানুয়ারিতে একজন কুখ্যাত গ্যাং লিডার কারাগার থেকে পালানোর পর ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটিতে। এর জেরে দেশব্যাপী জরুরি অবস্থা জারি এবং গ্যাংগুলোর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট নোবোয়া। তারপর থেকে সামরিক বাহিনী ইকুয়েডরের রাস্তাগুলোতে টহল শুরু করে এবং দেশটির কারাগারগুলোর নিয়ন্ত্রণ নেয়। সাম্প্রতিক বছরগুলোতে ইকুয়েডরে গ্যাং দাঙ্গায় প্রায় ৪৬০ জন নিহত হয়েছেন। সূত্র: এএফপি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা