সংগৃহিত
আন্তর্জাতিক

স্ত্রীকে বিষ খাওয়ানোর অভিযোগ ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের কারাগারে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার (২ এপ্রিল) বলেছেন, তার স্ত্রী এবং সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবিকে বিষ দেয়া হয়েছিল। তিনি দাবি করেন, বুশরার ব্যক্তিগত বাসভবনে বন্দী করার সময় বিষ প্রয়োগ করা হয়েছিল, পরে ওই বাসভবনটিতে সাব-জেল হিসাবে ঘোষণা করা হয়।

এনডিটিভির খবরে বলা হয়েছে, আদিয়ালা জেলে তোশাখানা দুর্নীতি মামলার শুনানির সময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান বিচারক নাসির জাভেদ রানাকে জানান, সাবেক ফার্স্ট লেডিকে বিষ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি আরও বলেন, বিষের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে বুশরার ত্বকে ও জিহ্বায় রয়েছে চিহ্ন রয়েছে।

ইমরান খান বলেন, আমি জানি এর পেছনে কারা রয়েছে। বুশরা বিবির কোনো ক্ষতি হলে, পাকিস্তানের সেনাপ্রধানকে (জেনারেল আসিম মুনির) দায়ী করা উচিত, কারণ তার গোয়েন্দা বাহিনীর সদস্যরা ইসলামাবাদে বুশরা বিবির বাসভবন এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সব কিছু নিয়ন্ত্রণ করছিলেন।

৪৯ বছরের বুশরা বিবিকে ডাক্তারি পরীক্ষার আর্জি জানিয়ে ইমরান খান আদালতে বলেন, তিনি ও তার দল আগে যে ডাক্তার পরীক্ষা করেছিল, তাকে বিশ্বাস করেন না। ইসলামাবাদের শওকত খানম হাসপাতালের ডা. অসীমের দ্বারা ডাক্তারি পরীক্ষা করার জন্য আদালতের কাছে অনুমতি চান।

বুশরা বিবির কথিত বিষক্রিয়ার বিষয়টি তদন্তেরও আহবান জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে, আদালত ইমরান খানকে প্রাক্তন ফার্স্ট লেডির ডাক্তারি পরীক্ষার বিষয়ে বিস্তারিত আবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি তোশাখানা মামলায় পাকিস্তানের দুর্নীতি দমন পুনর্বিবেচনা সংক্রান্ত বিশেষ আদালত ইমরান এবং বুশরার ১৪ বছরের জেলের সাজা দিয়েছিল। সোমবার সেই সাজা কার্যকরের ওপর স্থগিরতাদেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। তা নিয়েই মঙ্গলবার বিশেষ শুনানি ছিল আদিয়ালা জেলের বিশেষ আদালতে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

চট্টগ্রামের ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা