সংগৃহিত
বাণিজ্য

মামলার জটে আটকা কোটি কোটি টাকার রাজস্ব

বাণিজ্য ডেস্ক: সরকারের প্রায় ১৯ হাজার কোটি টাকার রাজস্ব উচ্চ আদালতে বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) কর বিভাগের ১ হাজার ৫১টি মামলা জটে আটকে রয়েছে। আদালতে বিচারাধীন এসব মামলা দীর্ঘদিন ধরেই নানা জটিলতায় পড়ে আছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বৃহৎ করদাতা ইউনিটের ওই মামলা জট খুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এ বিষয়টি আবারও সামনে আসে অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে মতবিনিময় সভায়।

কর সংক্রান্ত মামলা জট কমাতে পৃথক জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) লিগ্যাল ইউনিট গঠনেরও পরামর্শ এসেছে। পাশাপাশি আদালতের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে প্রতিটি কর অফিসে একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিষয়টিও সামনে এসেছে।

এলটিইউ থেকে পাওয়া তথ্যানুযায়ী, বর্তমানে উচ্চ আদালতে এনবিআরের এলটিইউর শুধুমাত্র কর বিভাগের ১ হাজার ৫১টি মামলা বিচারাধীন রয়েছে। যার বিপরীতে রাজস্ব আটকে আছে ১৮ হাজার ৯১০ কোটি ৯২ লাখ টাকা। মামলা জটের মধ্যে রিট মামলা রয়েছে ১১৬টি, রেফারেন্স মামলা ৮৭০টি, লিভ ‍টু আপিল মামলা ৬৫টি। যার বিপরীতে রাজস্ব আটকে রয়েছে যথাক্রমে ৬১৬ কোটি ৩৩ লাখ, ১৭ হাজার ২৫৮ কোটি ৩৫ লাখ এবং ১ হাজার ৩৬ কোটি ২৪ লাখ টাকা।

এলটিইউ’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব বিষয়ে বলেন, জট কমাতে বর্তমানে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে মামলা নিষ্পত্তিতে বেশি জোর দেওয়া হচ্ছে। এর পাশাপাশি অ্যাটর্নি জেনারেল অফিসের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, গত বছরে এডিআরের মাধ্যমে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার মামলা সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে। যার মধ্যে গত জুনে গ্রামীণ ফোনের সঙ্গে দীর্ঘদিন চলমান মামলা এডিআরের মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব হয়েছিল। যেখানে সরকারি তহবিলে ৮০০ কোটি টাকা জমা করা সম্ভব হয়।

অপরদিকে এনবিআরের সঙ্গে মতবিনিময় সভায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ বলেন, উচ্চতর আদালতে রাজস্ব সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আন্তঃযোগাযোগ বৃদ্ধির জন্য বৃহৎ করদাতা ইউনিটের লিয়াজোঁ অফিস স্থাপন করা যেতে পারে। মামলা জট কমাতে ভবিষ্যতে দুদকের মতো পৃথক লিগ্যাল ইউনিট স্থাপন করতে হবে।

বৃহৎ করদাতা ইউনিটের আওতায় মোট ১ হাজার ৩১৩ প্রতিষ্ঠান ও ব্যক্তি প্রতিষ্ঠান রয়েছে। যাদের মধ্যে ৪৫৩টি কোম্পানি ও ৮৬০টি ব্যক্তি করদাতার রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ৬৫টি ব্যাংক, সাধারণ বিমা কোম্পানি ৪৮টি, জীবন বিমা কোম্পানি ৩৫, মার্চেন্ট ব্যাংক ৮১, লিজিং এবং ইনভেস্টমেন্ট ৩৯, টেলিকমিউনিকেশনস ৬, ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি ৭, গার্মেন্টন্স কোম্পানি ১৪, টেক্সাটাইল ২২, মাল্টিপল প্রোডাক্টস ৯, ফার্মাসিউটিক্যালস ১৪, ম্যানুফ্যাকচারিং ৭৪ ও অন্যান্য ৪৭টি।

এনবিআরের অডিট কর্মকর্তারা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির তথ্য উদঘাটনের পর দাবিনামা জারি করলেই সাধারণত কোম্পানিগুলোর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছেন। মূলত আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়ার সুযোগ নিতেই এটা করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর কর্মকর্তারা। অনেক ক্ষেত্রে মামলার বিচার প্রক্রিয়া যাতে দীর্ঘ হয় সেজন্য কোম্পানিগুলো আদালতে লবিস্ট নিয়োগ করে রাখেন।

প্রসঙ্গত, চলতি অর্থবছর এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। যার মধ্যে মূসক থেকে ১ লাখ ৫৯ হাজার ১০০ কোটি টাকা, আয়কর থেকে ১ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা ও আমদানি-রপ্তানি শুল্ক থেকে ১ লাখ ১৬ হাজার ১০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার হবে: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির...

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

নেত্রকোনার মদন উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ...

সংবিধানে গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জনপ্রত্যাশা ধারণ করে একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চান বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা