সংগৃহিত
বাণিজ্য

আইসিবি’র ৪৭তম বার্ষিক সভায় লভ্যাংশ অনুমোদন

বাণিজ্য ডেস্ক: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর৪৭তম বার্ষিক সাধারণ সভায় ৩০ জুন ২০২৩ তারিখ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫%ক্যাশ এবং ২.৫% স্টক লভ্যাংশ অনুমোদন।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ৪৭তম বার্ষিক সাধারণ সভা ২৩ ডিসেম্বর সকাল ১০:৩০ ঘটিকায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইসিবি'র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন এবং অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ আইসিবি’র ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব সম্পর্কে বিস্তারিত অবহিত হন। সিকিউরিটিজ মার্কেটের এই সংকটময় সময়ে আইসিবি’র অব্যাহত কার্যক্রমে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।

২০২২-২০২৩অর্থবছরে আইসিবি এককভাবে এবং সাবসিডিয়ারিসহ সম্মিলিতভাবে যথাক্রমে ৪৩.৫২ কোটি টাকা এবং ৭৭.৫৮ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। সভায় শেয়ার হোল্ডারগণ আইসিবি’র ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক চুড়ান্ত হিসাব এবংপরিচালনা বোর্ড কর্তৃক ঘোষিত ২.৫% ক্যাশ এবং ২.৫% স্টক লভ্যাংশ অনুমোদন করেন।

উল্লেখ্য, ২০২১-২০২২অর্থবছরে আইসিবি’র শেয়ারহোল্ডারগণের জন্য ৫% ক্যাশ এবং ৫% স্টক লভ্যাংশপ্রদান করা হয়েছিলো।

২০২২-২০২৩অর্থবছরে আইসিবি পুঁজিবাজারে সর্বমোট ১,৬১৪.০১কোটি টাকা বিনিয়োগ করেছে।এছাড়া, ২০২২-২০২৩অর্থবছরে আইসিবি লভ্যাংশ, মার্জিন ঋণ, প্রকল্প ঋণসহ অন্যান্য ঋণ/অগ্রিম খাতে সর্বমোট ১,১৭৭.৫৩কোটি টাকা আদায় করেছে। আলোচ্য অর্থবছরে উভয় স্টক এক্সচেঞ্জ-এ আইসিবি এবং এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহের বিভিন্ন পোর্টফোলিওতে মোট লেনদেনের পরিমাণ ছিল ১৮,০৯৫.১৫ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের ৩২,৮২৫.৫১ কোটি টাকার তুলনায় ৪৪.৮৭ শতাংশকম।

শেয়ার বাজারের এই সংকটময় মুহুর্তে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে আইসিবি’র প্রচেষ্টা শেয়ারহোল্ডারগণ কর্তৃক প্রশংসিত হয়। সভায় অভিলক্ষ্য অর্জনের লক্ষ্যে আইসিবি এবং এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহের কর্মচারীদের নিরলস প্রচেষ্টা এবং উদ্যোগ অব্যহত রাখার আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতেও পুঁজিবাজারে আইসিবি’র ভূমিকা ও অবস্থান সুদৃঢ় রাখতে বিভিন্ন মূল্যবান পরামর্শ প্রদান করা হয়।

আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক পুঁজিবাজারে আইসিবিকে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য শেয়ারহোল্ডার, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, স্টক এক্সচেঞ্জসমূহ এবং সিডিবিএলসহ সকল স্টেকহোল্ডারগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা