সংগৃহীত ছবি
সারাদেশ

কারখানার রাস্তা অধিগ্রহণ করে কৃষি বিপণন অফিস নির্মাণ

মাহবুব চৌধুরী, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে মোনা স্টিল প্রাইভেট লিমিটেড এর আরও একটি কোম্পানির জন্য নির্ধারিত ৪২ বিঘা জমির চলাচলরত একমাত্র রাস্তাটি জোরপূর্বক ভাবে জেলা প্রশাসক কার্যালয় থেকে অধিগ্রহণ করে কৃষি বিপণন অফিস নির্মাণ করা হচ্ছে। অভিযোগ উঠেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসাইন আলী হাসান ক্ষমতার অপব্যবহার করে এই জমিতে অধিগ্রহণ করেছেন। এছাড়া অভিযোগ রয়েছে, ক্ষমতার বলে বাবর এসেসিয়েশন কাছ থেকে এই কাজ নিয়ে ঠিকাদারি করছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে নলকা-সিরাজগঞ্জ মহা-সড়কের সামনে মোনা স্টিল প্রাইভেট লিমিটেড কোম্পানির ৪২ বিঘা জমিতে চলাচলের ৩২ শতাংশ রাস্তাটিতে জোরপূর্বক ভাবে সামনে থেকে অধিগ্রহণ করে কৃষি বিপণন অফিস কাম ট্রেনিং সেন্টার নির্মাণ করা হচ্ছে।

জানা যায়, জেলার সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর মৌজায় ১৯৯১ ও ১৯৯২ দাগে ২০ শতাংশ রাস্তা ব্যবহার করে রঘুনাথপুর গ্রামের কয়েক হাজার বাসিন্দা চলাচল করে থাকেন।

মোনা স্টিলের কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল মাখলুকাত খোকন জানান, মোনা স্টিলের মালিক হাজী নুরুল ইসলামের সাথে জেলা আওয়ামী লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসানের অন্তোকোন্দলের কারনে। মহা-সড়ক থেকে মোনা স্টিলের জায়গায় প্রবেশের চলাচলের রাস্তা বন্ধ করে ২০ শতাংশ জায়গা অধিগ্রহন করে, কোম্পানির ৪২ বিঘা জমি ব্যবহার অনুপযোগী করে তুলেছে। আমরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে পিছনের জমি ব্যবহার করার জন্য ১৮ ফুট জায়গা চেয়েছি। কিন্তু কর্তৃপক্ষ অদৃশ্য শক্তি ব্যবহার করে আমাদের জমি সম্পূর্ণ সামনে থেকে অধিগ্রহণ করে নিয়ে ভবন নির্মাণ করছে। আমাদের ১৮ ফুট জায়গা না দিলে অধিগ্রহণের টাকা নেব না।

রঘুনাথপুর গ্রামের হোসেন আলী জানান, দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তা ব্যবহার করে আসছি। এই রাস্তা বন্ধ হয়ে গেলে এক কিলোমিটার ঘুরে বাসায় আসতে হবে।

জোর পূর্বক ভাবে আপনারা কেন ভবন নির্মাণ করছেন, এ বিষয়ে সিরাজগঞ্জ কৃষি বিপণন কর্মকর্তা তানিয়া তিথি চৌধুরী বলেন, আগে কি হয়েছে তা আমরা জানিনা। তবে জমির মালিক টাকা না নিলেও এই জায়গার মালিক এখন আমরা। আমাদের নকশা মোতাবেক কাজ হবে।

কৃষি অফিসের ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান, সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমাদুল হাসান জানান, যেহেতু বিল্ডিং এর পাইলিং এর কাজ সমাপ্ত হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের আর ডিজাইন পরিবর্তনের সুযোগ নেই। তবে গ্রামবাসীর জন্য অফিস ভবনের দেয়াল নির্মাণ না করে ১৫ ফুট জায়গা ছেড়ে দেওয়া সম্ভব। আমরা আবার ডিজাইন নিয়ে বসবো।

এই বিষয়টি সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেনের দৃষ্টি আকর্ষণ করা হলে, তিনি জানান, গ্রামবাসীর এটা যৌক্তিক দাবী। রাস্তা বন্ধ করে কখনই কিছু করা যাবেনা। আমি অতি দ্রুত এই বিষয়টি সমাধান করার চেষ্টা করছি ।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা