সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

অন্ধ্রপ্রদেশে বিস্ফোরণ, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে একটি ফার্মা কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ৪১ জন আহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, অচ্যুতাপুরম বিশেষ অর্থনৈতিক অঞ্চলে একটি এসসেন্টিয়া কোম্পানির প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসার জন্য এনটিআর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ বলেছে, কর্মীরা যখন মধ্যাহ্নবিরতিতে খাওয়াদাওয়া করছিলেন, সেই সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।

জেলা কালেক্টর বলেন, কোনো চুল্লি বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেনি। কর্মকর্তাদের ধারণা, বিদ্যুৎ সংযোগ থেকে কোথাও আগুন লেগেছে। ওই প্ল্যান্টে দুই শিফটে প্রায় ৩৮০ জন কর্মচারী কাজ করেন।

স্থানীয় সময় দুপুর সোয়া ২টার দিকে মধ্যাহ্নভোজের সময় ওই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের বেশ কিছু ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং তিনি জেলা কালেক্টর ও পুলিশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন, প্রত্যেককে ঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা