সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

গাজায় হামলায় আরও ১৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় ৪০ হাজার ১০০ জনে।

রোববার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, রোববার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।

আনাদোলুকে জানায়, মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ-এর পূর্বে অবস্থিত একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় চারজন প্রাণ হারিয়েছেন এবং আরও ২ জন আহত হয়েছেন।

এছাড়া মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি বোমাবর্ষণে এক শিশুসহ আরও ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও সূত্রটি জানিয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় আরও ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আরেকটি চিকিৎসা সূত্র জানিয়েছে।

এদিকে রোববার ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসে তাদের স্থল আক্রমণ আরও সম্প্রসারিত করেছে এবং শহরের পশ্চিম অংশে অবস্থিত হামাদ শহরে পৌঁছে গেছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

মিয়ামির শততম গোল ও নতুন শিরোপা জয়

এক ম্যাচেই অনন্য দুটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে...

লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রো...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলায় আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহ...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা