সংগৃহীত
খেলা

ফাইনালেও ভারতের কাছে হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতায় শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ভারতের দেওয়া ১১৮ রানের টার্গেট তাড়া করতে গিয়ে মাত্র ৭৬ রানে গুটিয়ে গেছে টাইগ্রেসরা। ফলে ৪২ রানের জয় পেয়েছে ভারত।

গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলিয়ে একটি ম্যাচই হেরেছিল বাংলাদেশ, ভারতের বিপক্ষে। একই দলের সঙ্গে এবার শিরোপা স্বপ্নেরও মৃত্যু ঘটলো।

যদিও চলতি মাসেই ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা।

রবিবার (২২ ডিসেম্বর) মালয়েশিয়ার বায়েওমাস স্টেডিয়ামে শুরু হয় শিরোপানির্ধারণী ম্যাচ। টস জিতে এদিন ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।

ম্যাচের শুরু থেকে ভারতীয়দের একের পর এক উইকেট তুলে নিলেও একপ্রান্ত আগলে রেখে তৃষা তাদের লড়াকু পুঁজি এনে দিয়েছেন। বিপরীতে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার ফারজানা ইয়াসমিন।

ম্যাচের প্রথম ধাক্কাটি আসে দলীয় ২৩ রানে। ওপেনার কমলীনিকে ব্যক্তিগত ৫ রানে আউট করেন ফারজানা। ২ রানের ব্যবধানেই আবারও এই পেসারের আঘাত, রানের খাতা খোলার আগেই ফিরে যান সানিকা চালকে।

পরে ৪১ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে টেনে তোলেন তৃষা ও নিকি প্রসাদ। অধিনায়ক নিকির (১২) বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। যদিও আরেকপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তৃষা। ফারজানার বলে আউট হওয়ার আগে ৪৭ বলে ৫২ রান করেন তিনি। শেষদিকে মিথিলা ভিনোদ ১৭ ও আয়ুশি শুক্লা ১০ রান করলে চ্যালেঞ্জিং পুঁজি পায় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তারা সংগ্রহ করে ১১৭ রান।

বাংলাদেশের পক্ষে ফারজানা ইয়াসমিন ৩১ রান খরচ করে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন। এ ছাড়া নিশিতা আক্তার নিশি ২ ও হাবিবা ইসলাম এক উইকেট নিয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশের পক্ষে মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। এর মধ্যে সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরিয়া ফেরদৌস। এ ছাড়া ওপেনার ফাহমিদা ছোঁয়া ১৮ রান করেছেন। দুটি রানআউট ও একটি হিট উইকেটে টাইগ্রেসদের কপাল পুড়ে। ১৮.৩ ওভারেই ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে এশিয়ান শ্রেষ্ঠত্বের প্রথম আসরে রানারআপ যুব টাইগ্রেসরা।

বিপরীতে ভারতের হয়ে আয়ুশি শুক্লা সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া পারুনিকা সিসোদিয়া দুই ও জোশিথা একটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ভারত অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১১৭/৭ (তৃষা ৫২, কামালিনি ৫, সানিকা ০, প্রাসাদ ১২, ঈশ্বরি ৫, ভিনোদ ১৭, শুক্লা ১০, জোশিথা ২*, শাবনাম ৪*; নিশিতা ৪-০-২৩-২, ফারজানা ৪-০-৩১-৪, আনিসা ৪-০-১২-০, হাবিবা ৪-০-২০-১, ফাহমিদা ৪-০-৩০-০)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৮.৩ ওভারে ৭৬ (ফাহমিদা ১৮, ঈভা ০, সুমাইয়া ৮, জুয়াইরিয়া ২২, সুমাইয়া ৪, সাদিয়া ৫, মাওয়া ৩, হাবিবা ১, ফারজানা ৫*, নিশিতা ১, আনিসা ০; শাবনাম ২-০-৮-০, জোশিথা ২-০-১১-১, সিসোদিয়া ৩-০-১২-২, শুক্লা ৩.৩-০-১৭-৩, ভিনোদ ১-০-৫-০, ইয়াদাভ ৪-০-১৩-২, তৃষা ৩-০-১০-০)।

ফল: ভারত ৪১ রানে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচ: গোঙ্গারি তৃষা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা