সংগৃহীত
খেলা

বিজয় দিবসে জয় উপহার বাংলাদেশের মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক

বিজয় দিবসের সকালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একটি সুখের আবহ তৈরি করেছিল সুদুর কারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে। এবার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলও জয়ের সুখবর দিলো।

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুয়ালালামপুরের বিউমাস ওভালে সোমবার (১৬ ডিসেম্বর) বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৭ ওভারে।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৯ উইকেটে ১২২ রান। জয়ের জন্য ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ১৭ ওভারে থেমে যায় ৮ উইকেটে ৯৪ রানে।

টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। সাদিয়া আক্তারের ৩১, আফিয়া আসিমার ২৫ এবং সুমাইয়া আক্তারের ২৪ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করে বাংলাদেশ।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ৭ ওভারেই তুলে ফেলেছিল ২ উইকেটে ৪৭ রান। তবে ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকা থেমে যায় তাদের এবং ধারাবাহিকভাবে উইকেটও হারাতে থাকে শ্রীলঙ্কা।

অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট নেন।

টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল মঙ্গলবার স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। ৬ দলের এশিয়া কাপে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। অপর গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপের সেরা দুটি করে দল সুপার ফোরে উঠবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা