সংগৃহীত
খেলা

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

গত ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও প্রতিপক্ষ ভারত। অর্থাৎ ভারত-বাংলাদেশের রোমাঞ্চকর আরো একটি ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা।

অনূর্ধ্ব-১৯ এ ছেলেরা ১১টি আসর খেলে ফেললেও মেয়েরা এবারই প্রথম এশিয়া কাপ খেলছে। উদ্বোধনী আসরের ফাইনালে উঠে প্রতিশোধ নেওয়ার সুযোগও তৈরি করেছে বাংলাদেশ। কেননা সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল টাইগ্রেসরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) কুয়ালালামপুরের বায়েমাস ওভাল স্টেডিয়ামে সুপার ফোরের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। বৃষ্টির কারণে ২০ ওভারের খেলা ১১ ওভারে নামিয়ে আনা হয়।

একই মাঠে রবিবার (২২ ডিসেম্বর) শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ। নেপালের ভুলও অবশ্য কম ছিল না। প্রথম ছয় ওভারের মধ্যে তারা হারায় ৪ উইকেট। এর তিনটিই রান আউট।

দ্বিতীয় উইকেটে ইনিংসের সর্বোচ্চ ১৯ রানের জুটি গড়েন পূজা মাহাতো ও সাবিত্রি ধামি। দুই অঙ্ক ছোঁয়া একমাত্র ব্যাটার ধামি করেন ১২ বলে ১১ রান।

বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও হাবিবা ইসলাম।

ছোট লক্ষ্যে দারুণ শুরু করেন ফাহমিদা, মোসাম্মত ঈভা। প্রথম ওভারের শেষ বলে বাউন্ডারি মারেন ফাহমিদা। এক ওভার পর তিনি মারেন আরেকটি চার। পঞ্চম ওভারে ম্যাচের একমাত্র ছক্কা আসে ঈভার ব্যাট থেকে।

অষ্টম ওভারে কুসুম গোদারের বলে বোল্ড হন ২১ বলে ১৮ রান করা ঈভা। ৪৬ রানে ভাঙে উদ্বোধনী জুটি।

দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফাহমিদা। ৩ চারে ৩২ বলে ২৬ রানের ইনিংস খেলেন ওপেনার। সুমাইয়া আক্তার অপরাজিত থাকেন ৬ বলে ১০ রানে।

বল হাতে ১ উইকেটের পর ব্যাটিংয়ে ২৬ রানের সৌজন্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ফাহমিদা।

সংক্ষিপ্ত স্কোর

নেপাল অনূর্ধ্ব-১৯: ১১ ওভারে ৫৪/৮ (পারভিন ৪, ধামি ১১, মাহাতো ৯, পাখরিন ২, মারাসিনি ৫, সিমানা ৩, ইয়াদাভ ৮, বিশ্বকর্মা ৪*, কুসুম ৩; নিশিতা ২-০-৫-০, ফারজানা ৩-০-১৩-১, আনিসা ২-০-১০-১, ফাহমিদা ২-০-১৪-১, হাবিবা ২-০-১১-১)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৯.৫ ওভারে ৫৮/১ (ফাহমিদা ২৬*, ঈভা ১৮, সুমাইয়া ১০*; মাহাতো ২-০-১৩-০, রাচানা ৩-০-১৬-০, সিমানা ১-০-১১-০, রিয়া ২-০-৪-০, কুসুম ১.৫-০১২-১)।

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচ: ফাহমিদা ছোঁয়া।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা