সংগৃহীত ছবি
খেলা

বাফুফের সভাপতি হলেন তাবিথ

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার তাবিথ আউয়াল। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট দিয়েছেন। তাবিথ আউয়াল পেয়েছেন ১২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন ৫ ভোট।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচন হয়েছে। বাফুফের নির্বাচনে সভাপতি পদে এবারই এত বড় ব্যবধানে জিতলেন কেউ।

১৯৯৮ সাল থেকে ক্রীড়াঙ্গনে নির্বাচনী ব্যবস্থা শুরু হয়। এসএ সুলতান বাফুফের প্রথম নির্বাচিত সভাপতি। কাজী সালাউদ্দিন ছিলেন দ্বিতীয়। এই কিংবদন্তি ফুটবলার ৪ মেয়াদে বাফুফের সভাপতি ছিলেন। এবার নির্বাচনে অংশগ্রহণ করেননি তিনি। তাবিথ বাফুফের তৃতীয় নির্বাচিত সভাপতি। তবে ভোটের হিসেবে তিনি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।

এর আগে ২০১২ ও ২০১৬ সালে তাবিথ আউয়াল সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। ২০২০ সালে সহ-সভাপতি পদে টাই হয়েছিল। পুনরায় নির্বাচনে তাবিথ ৪ ভোটে হারেন। তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন এবার।

বাফুফে সভাপতি পদে তাবিথ আউয়ালের বিজয় ছিল শুধু সময়ের অপেক্ষা। সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সভাপতি পদ দিয়ে গণনা শুরু করেন। আধাঘণ্টার মধ্যেই সভাপতি পদে গণনা শেষ হয়। এতে তাবিথ ১২৩ ও মিজানুর পাঁচ ভোট পান। এখন সহ-সভাপতি পদে ভোট গণনা চলছে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

হাম উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে আশঙ্কাজনভাবে বাড়ছে হামের প্রকোপ। এরই মধ্যে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সা...

তিন বিয়ে করেও সুখ জোটেনি আমীর উদ্দিনের

পৃথিবীতে একা আমীর উদ্দিন সরদার। এখন তার আপন বলতে কেউ নেই। থাকার মতো একটা ঘর থ...

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের...

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা