সংগৃহীত ছবি
খেলা

অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে বড় জয়

স্পোর্টস ডেস্ক : আজকের পর আর কখনো আন্তজার্তিক খেলায় দেখা যাবে না জেমস অ্যান্ডারসনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ দিয়ে দুই দশকেরও বেশি সময়ের ঝলমলে ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি। নিজের শেষ ম্যাচটি বেশ ভালোভাবেই রাঙিয়েছেন অ্যান্ডারসন। স্মৃতিপটে অতিশয় যত্নে জমা করার রাখার মতো একটি ম্যাচ খেলেছেন তিনি।

অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে ইনিংসের সঙ্গে ১১৪ রানের জয় পেয়েছে ইংলিশরা। এতে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে তারা।

লন্ডনের লর্ডসে টস জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে পাঠিয়ে ১২১ রানেই সব উইকেট তুলে নেন ইংলিশ বোলাররা। জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৩৭১ রান তোলো বেন স্টোকসের দল। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

বিদায়ী ম্যাচটি অ্যান্ডারসনের জন্যও ছিল দারুণ। দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট শিকার করেছেন এই তারকা পেসার। তবে সবাইকে ছাড়িয়ে এই ম্যাচে নায়ক হয়েছেন সদ্য অভিষেক হওয়া গাস অ্যাটকিনসন। যেন এক কিংবদন্তির বিদায় না হতেই আরেক ভবিষ্যৎ কিংবদন্তির আগমন। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছেন অ্যাটকিনসন।

অ্যাটকিনসনকে এই ম্যাচে অভিষেক ক্যাপ পরিয়ে দিয়েছেন অ্যান্ডারসনই। এতেই যেন কপাল খুলে গেলো তার।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

প্রিজন ভ্যান থেকে পালালো শীর্ষ মাদক কারবারি‘পিচ্চি রাজা’

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রা...

অপ্রতিমকে হত্যার পরিকল্পনার ছক ৭ দিন আগেই করা হয়

আইফোন দিয়ে ছবি তোলা-টিকটক তৈরির মধ্য দিয়ে গড়ে ওঠে সম্পর্ক। এরপর ফোনটি হাতিয়ে...

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী সমন্বয়...

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা