সংগৃহীত ছবি
খেলা

এশিয়া কাপে নারী আম্পায়ার

স্পোর্টস ডেস্ক : চলতি মাসে এশিয়া কাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন সাথিরা জাকির জেসি। আগামী বিপিএলেও তাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।

বাংলাদেশ নারী দলের সাবেক এই ক্রিকেটার বর্তমানে পুরোদমে ব্যস্ত আম্পায়ারিং নিয়ে। জেসি এখন পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন, যেখানে অনফিল্ড আম্পায়ার ছিলেন ১০টি ম্যাচে, ৩টি ম্যাচে ছিলেন টিভি আম্পায়ার।

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারিং করেছেন জেসি। এবারের মিশন নারী এশিয়া কাপ। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

জেসি জানান, ‘আলহামদুলিল্লাহ’ স্বপ্ন সত্যি হলো। নতুন মিশন শ্রীলঙ্কায় হতে যাওয়া প্রমীলা এশিয়া কাপ ২০২৪। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে এশিয়া কাপে আম্পায়ারিং করার জন্য বেছে নিয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন।

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। তার আগে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই বসছে শ্রীলঙ্কায়। সাবেক এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ বছর এশিয়া কাপে অংশ নেবে ৮টি দল।

‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গী মালয়েশিয়া ও থাইল্যান্ড। ১৯ জুলাই শুরু হয়ে নারী এশিয়া কাপ শেষ হবে ২৮ জুলাই।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে সাড়ে চার কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজ...

রমজান উপলক্ষে মনোহরদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ৫,৫০০ টাকা জরিমানা

নরসিংদীর মনোহরদী উপজেলার মনোহরদী বাজার ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ব...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খ‌লিলুর রহমা‌ন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওব...

ঢাকা চট্টগ্রাম মহাসড়ক: ঝুঁকিপূর্ণ লাঙ্গলবন্দ সেতু

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮ টি জেলার সাথে সড়ক পথে যোগাযোগের একমাত্র পথ হচ্ছে...

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার

চট্টগ্রামে সিএমপি’র বিশেষ টিমের অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র...

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, নিহতের পরিবারের পাশে রেজিনা নাসের

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘা...

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন...

সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান প্রাণঘাতী সংঘাতের প্রেক্ষাপটে ভারতের প্রধান...

যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে— তা নিয়ে কোনো দুশ্চিন...

শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর 

শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষাসংক্রান্ত বিভিন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা