File photo
খেলা

বিবিসির ক্ষমাপ্রার্থনা

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান চ্যাস্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তখনই বিবিসির টিভি চ্যানেলে ভেসে ওঠে ‘মিশ্চিয়ানো পেনাল্ডো’ অর্থাৎ পেনাল্টি মিস করা রোনালদো। এমন লেখা দেখে সমালোচনার ঝড় ওঠে চারদিকে।

শেষ পর্যন্ত এই ক্যাপশেনর ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে বিবিসি। এক বিবৃতিতে বিবিসি জানায়, ওই লেখাটি এমনিতেই চলে আসছে। এমন লেখা আমরা ম্যাচ ডেতে অনেক গ্রাফিক্সে দেখিয়ে থাকি। এটাতে রোনালদোকে তেমন অপরাধী চিহ্নিত করা হয়েছে বলে মনে হয় না।

‘বরং, আমরা পুরো ম্যাচজুড়ে রোনালদোর সমর্থন করে তার ভালো কথা বলে গেছি, তিনি কীভাবে এত দূর কষ্ট করে এসেছেন সেটি নিয়ে।’

বিবিসির সেদিনের ম্যাচ ডেতে উপস্থিত ছিলেন গ্যারি লিনেকার, অ্যালান শেয়ারার, হোসে ফন্তে। তাদের নিয়ে বিবিসি বলেছে, ম্যাচ পূর্ববর্তী সময়ে রোনালদোর সততা ও দেশের জন্য উজাড় করে দেওয়াটা কেন অনেকের থেকেও সেরা, সেটা নিয়ে হোসে ফন্তে আলোচনা করেছিলেন।

রোনালদোর মুভমেন্ট নিয়ে লিনেকার ও শেয়ারার দীর্ঘক্ষণ অ্যানালাইসিস চালিয়েছেন। টাইব্রেকারে প্রথম পেনাল্টি নেওয়ায় রোনালদোর সাহসেরও প্রশংসা করেছেন তারা।

বিবিসি আরও জানিয়েছে, আমরা মানছি, কিছু মানুষ এটাতে (রোনালদোকে পেনাল্ডো বলায়) কষ্ট পেয়েছে। আমরা এটিকে মাথায় রাখছি, যাতে পরবর্তীতে এটি থেকে শিক্ষা নিতে পারি।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগ

নীলফামারীর ডিমলায় যথাযথ চিকিৎসা অভাবে মেয়ে রাব্বিনা আক্তারের মৃত্যু হয়েছে বলে...

হামলা অব্যাহত, হুমকি তেহরানের

ইসলামাবাদ সমঝোতা চুক্তির পরও ইরানে সামরিক অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।...

চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে: ফখরুল

বাংলাদেশের সঙ্গে চীনের ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার ক...

রেলপথের বাইরে জমির রমরমা বেচাকেনা

দীর্ঘ প্রতীক্ষার সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন নির্মাণের উদ্যোগ সরকার নিল...

ঝড়ের শঙ্কায় ৪ বন্দরে সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে দেশের সমুদ্রবন্দর ও উপকূলী...

৫০ হাজার মানুষ মৌলভীবাজারে টিলা ধসের ঝুঁকিতে

টিলাধসের ঝুঁকিতে ৫০ হাজার মানুষ টিলার কিছু অংশ এরই মধ্যে ধসে পড়েছে। তবু ঝুঁকি...

খামেনির কড়া বার্তা যুক্তরাষ্ট্রকে

মার্কিন হামলার বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা...

ভ্যাপসা গরমের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

ভ্যাপসা গরমে ঢাকাবাসীর অস্বস্তি কাটছে না। তবে স্বস্তির খবর হলো, রাজধানী ও আশপ...

প্রিয়াঙ্কার ভিডিও নিয়ে তোলপাড়

হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে ঘিরে সামা...

ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা কর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা