জাতীয়

ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে উদ্ধার করলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে তিনটার পর তাকে উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব রুহুল কুদ্দুস বিপ্লব। তিনি বলেন, সেনাবাহিনী তাকে বাসায় নেওয়ার কথা বলে বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে যায়।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘অবরুদ্ধ ডা. অনিন্দিতা দত্তকে উদ্ধার করেছে সেবাবাহিনী। এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। পুলিশ সেখানে যায়নি। তার বিরুদ্ধে মামলা থাকলে ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

এর আগে, রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনের তার কার্যালয়ে তাকে অবরুদ্ধ করে রাখে একদল লোক। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে। দুপুর সাড়ে তিনটা পর্যন্ত তিনি ওই কক্ষে অবরুদ্ধ ছিলেন। জানা গেছে, ডা. অনিন্দিতা দত্তের নামে জুলাইয়ে গণহত্যার অভিযোগে মামলা রয়েছে।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে ডা. অনিন্দিতা দত্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক। বিভাগটি বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার ভবনের এফ ব্লকে অবস্থিত। আর ডা. প্রাণ গোপাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা এবং ওই হাসপাতালের (তৎকালীন বিএসএমএমইউ) উপাচার্য ছিলেন।

এ ব্যাপারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, ‘প্রাণ গোপাল স্যারের মেয়ে এখানে চাকরি করেন। তাকে এখানে আটকে রাখা হয়েছে। আমরাও উনার সঙ্গে বন্দি হয়ে আছি এখানে। ঘটনাস্থলে আর্মিও এসেছে। আমরাও ঝামেলায় আছি। পরে বিস্তারিত জানাতে পারবো।’

বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক জানিয়েছেন, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় কয়েকটি মামলা হয়েছে। সেসব মামলায় অনিন্দিতা দত্তও আসামি। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে অনিন্দিতা বিশ্ববিদ্যালয়ে আসছিলেন না। দুদিন ধরে তিনি আসা শুরু করেছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

পুষ্টিগুণে ভরপুর পেঁপে

কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই পেঁপে পুষ্টিগুণে ভরপুর।...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা