ছবি: সংগৃহীত
জাতীয়

সারদায় প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের কারণে গতকাল রোববার তাঁদের অব্যাহতিপত্র দেওয়া হয়। আজ সোমবার দুপুরে তাঁরা একাডেমি থেকে চলে যান।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শৃঙ্খলাভঙ্গের কারণে ৪০তম ক্যাডেট ব্যাচে প্রশিক্ষণরত ৫৮ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এর আগে গত ২২ অক্টোবর প্রথম দফায় ২৫২ জন ও ২৫ অক্টোবর দ্বিতীয় দফায় ৫৯ জন প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি দেওয়া হয়। ক্লাসে শৃঙ্খলার সঙ্গে না বসে হইচই করার অভিযোগে তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

৪০তম ব্যাচের আউটসাইডার ক্যাডেট হিসেবে মোট ৮০১ জন প্রশিক্ষণরত ছিলেন। ২০২৩ সালের ৪ নভেম্বর এই ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ শুরু হয়েছিল। এই প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল আজ ৪ নভেম্বর।

অব্যাহতিপ্রাপ্ত কয়েকজন বলেন, কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর থেকেই তাঁরা মানসিকভাবে প্রস্তুত ছিলেন, এখানে তাঁরা থাকতে পারবেন না। কিন্তু একটা ঘটনা সাজিয়ে তাঁদের বিদায় করা হলো।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন, ফিরলেন জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ৪ পরিবর্তন ন...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানী...

চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মসূচি ঘোষণা...

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়ায় বঞ্চিত ৮...

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা