জাতীয়

তেজগাঁওয়ে প্রাইভেটকার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে একজন পথচারী গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, গত সোমবার রাতে মগবাজার এলাকার প্রেয়সী বার থেকে বের হয়ে মামুন (৫৪) তার দুই সহযোগী খোকন (৩৭) ও মিঠু (৫২)সহ প্রাইভেটকারে মামুনের তল্লাবাগ বাসায় যাচ্ছিলেন। পথে তেজগাঁও শিল্পাঞ্চল থানা সিটি পেট্রল পাম্পের মাঝামাঝি রাস্তার সামনে মেইন রোডে পৌঁছালে অজ্ঞাতনামা চারটি মোটরসাইকেলেযোগে ৭ থেকে ৮ জন সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে গুলি করে।

তাৎক্ষণিকভাবে প্রাইভেটকার থেকে মামুন, মিঠু ও খোকন নেমে পড়লেও মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে পিঠে ও ঘাড়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ পথচারী ভুবন চন্দ্র শীলকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। আরেক পথচারী আরিফুল হক সামান্য আহত হন।

মাজহারুল ইসলাম জানান, সন্ত্রাসী মামুন দীর্ঘ ২৬ বছর জেল খেটে কিছুদিন আগে বের হয়েছেন। তার দুই সহযোগীকে নিয়ে প্রাইভেটকারে করে যাওয়ার সময় অপর সন্ত্রাসীরা তাদের ওপর এ হামলা চালায়। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে আহত ভুবন চন্দ্র শীলের ভাবি জয়শ্রী রানী জানান, তার বাড়ি নোয়াখালীর মাইজদী। বর্তমানে মতিঝিলের আরামবাগে একটি মেসে থাকেন। তার পরিবার গ্রামের বাড়িতে থাকে। রাতে পুলিশের মাধ্যমে তারা খবর পান ভুবন গুলিবিদ্ধ হয়েছেন। সঙ্গে সঙ্গে তারা ঢাকা মেডিকেলে গিয়ে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তাকে। পরে তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে নিয়ে ভর্তি করান। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা

ইরান যুদ্ধের কারণে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করায় মার্কিন বিমানবাহী রণতরী ইউএস...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

আমদানি বাণিজ্য সহজে এক ছাতার নিচে সব বিধিমালা

আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করতে নত...

কাউখালী যুবলীগ সভাপতি আটক, বিস্ফোরক আইনে মামলা

পিরোজপুরের কাউখালীতে উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী ডিগ্রি মহিলা কলেজের অধ্...

নরসিংদীতে তাঁত বোর্ডের জব ফেয়ার

নরসিংদী তাঁত বোর্ডের উদ্যোগে জব ফেয়ারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগ...

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএ...

নীলফামারী কলেজে বিএনসিসির বৃক্ষরোপণ ও ডেঙ্গু সচেতনতা র‌্যালি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্য...

লাইফস্টাইল
বিনোদন
খেলা