জাতীয়

দুর্নীতির অভিযোগ ক্রিকেটার নাসিরের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আরব আমিরাত ক্রিকেট বোর্ড ৮ জনের বিরুদ্ধে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির কাছে দুর্নীতির অভিযোগ করেছে।

সেই ৮ জনের তালিকায় রয়েছে বাংলাদেশ দলে সাবেক হয়ে যাওয়া তারকা অলরাউন্ডার নাসির হোসেন। তার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী তিনটি ধারা ভঙ্গের অভিযোগ করা হয়েছে।

২০২১ সালে আবুধাবিতে টি-টেন লিগে পুনে ডেভিলসের হয়ে খেলেছিলেন নাসির হোসেন। টুর্নামেন্টে খেলতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে তিনি উপহার নিয়েছেন এমন অভিযোগ রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, নাসির হোসেন দুর্নীতিবিরোধী ২.৪.৩ ধারায় দুর্নীতির অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নেওয়ার বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন।

২.৪.৪ ধারায় তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে দুর্নীতি বা ম্যাচ ফিক্সিংয়ের কোনো প্রস্তাব তিনি পেয়েছিলেন কিনা, তাকে কোনোভাবে প্ররোচিত করা হয়েছিল কিনা তা পরিষ্কার করে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন।

২.৪.৬ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, তিনি সম্ভাব্য দুর্নীতিতে যুক্ত ছিলেন এমন তদন্তের বিষয়ে দুর্নীতির তদন্তে থাকা কর্মকর্তাকে বিষয়টি জানাতে ব্যর্থ হয়েছেন বা তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এ ঘটনায় নাসির ছাড়াও অভিযুক্ত হয়েছেন দলটির সহকারী দুই মালিক ক্রিশান কুমার চৌধুরী, পরাগ সাংভি, ব্যাটিং কোচ আসহার জাইদি, স্থানীয় খেলোয়াড় রিজওয়ান জাভেদ, সহকারী কোচ সিলিয়া সামান ও দলের ম্যানেজার শাদাব আহমেদ।

নাসির হোসেন ২০১১ সালের ১৪ আগস্ট থেকে ২৫ জানুয়ারি ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৬৫টি ওয়ানডে, ৩১টি টি-টোয়েন্টি আর ১৯টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছেন। ব্যাট হাতে দুটি সেঞ্চুরি আর ১৪টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ২ হাজার ৬৯৫ রান। আর বল হাতে আন্তর্জাতিকে ১১৫ ম্যাচে অংশ নিয়ে শিকার করেন ৩৯ উইকেট।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় দল থেকে বাদ পড়া ‘সাবেক’ এই তারকা ক্রিকেটার এখন নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফ...

ফুটেজ দেখে সেই কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিকের...

এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশে...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা