জাতীয়

বঙ্গবন্ধুকে হত্যার পর আন্তর্জাতিক তদন্ত কমিশনকেও আসতে দেয়নি জিয়া: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আন্তর্জাতিক তদন্ত দলকে জিয়াউর রহমান দেশে আসতে দেয়নি বলে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরে শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘১৫ আগস্টের পর নির্বাসিত সময়ে বিচার চাওয়ার অধিকারও আমাদের ছিল না। রিফিউজি হিসেবে ছিলাম। বাবা-মা-ভাইয়ের হত্যার বিচার পাওয়ার অধিকার আমাদের ছিল না। কারণ খুনিদের রক্ষায় ইনডেমনিটি দেয়া হয়েছিল। বিচার পাওয়ার অধিকারটুকুও কেড়ে নেয়া হয়েছিল। তদন্ত কমিশনকে তখন জিয়াউর রহমান দেশে আসতে দেয়নি।’

প্রধানমন্ত্রী বলেন, ১৯৮১ সালে দেশে ফিরে এসে আমি আমার ফুফুর বাড়িতে থাকতাম। পরে আমার স্বামীর কোয়ার্টারে থাকতাম। তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, জাতির পিতা তার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছিলেন। তাই তার ওই সম্পত্তি তো জনগণেরই। তাই আমরা আমাদের ধানমন্ডির বাড়িটি ১৯৯৪ সালে মিউজিয়াম বানিয়েছি।

‘যে বাড়ি থেকে বঙ্গবন্ধু ছয় দফা দিয়েছিলেন, যেই বাড়ি থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দেন, সেই বাড়িতেই জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তাই এই সম্পত্তিটা আমরা জনগণকে উৎসর্গ করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট করে এই বাড়িটি আমরা দান করে দিয়েছি। যদিও ঢাকা শহরে আমাদের দুই বোনের থাকার কোনো বাড়ি ছিল না’, আবেগাপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা।

বঙ্গবন্ধুকন্যা বলেন, সেখানে সিঁড়িতে জাতির পিতা শহীদ হয়েছেন, সেখানে সাহাবুদ্দিনের আঁকা ছবি রেখেছি। কারণ শিল্পীর আঁকা ছবি হৃদয় দিয়ে উপলব্ধি করা যায়। সেইসঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া যায়। একটা চেতনাও জাগ্রত হয়। আর আমাদের জন্য মহান মুক্তিযুদ্ধের চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘শিল্পীর মনের আবেগ যখন বিকশিত হয়, তখন কোনো বাধাই বাধা মানে না। তার কাছে কোনো না কোনোভাবেই সেটা প্রকাশ পায়। যাক আজকে আমি খুব আনন্দিত যে, শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম প্রদর্শনের মধ্য দিয়ে তার যে প্রকৃতিকে তুলে ধরা, দেশের মানুষের অবস্থা তুলে ধরা, সেইসঙ্গে মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরা, এগুলো বাংলাদেশের বর্তমান অবস্থায় যুব সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তার সাফল্য কামনা করি।’

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা