ছবি: সংগৃহীত
রাজনীতি

জামায়াত মুক্তিযোদ্ধা হলেও সমর্থন করতাম না : জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক

জামায়াত মুক্তিযোদ্ধা হলেও সমর্থন করতাম না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় জামায়াতকে সমর্থন না করার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী কিংবা ইসলামী ছাত্রশিবির নিয়ে যখনই আমি কথা বলি এবং অনেক ক্ষেত্রেই তাদের প্রতি আমার সমালোচনা থাকে, বিরোধিতা থাকে, খুব কমন কতগুলো মন্তব্য থাকে, প্রচুর গালিগালাজ থাকে। অনেকে জানতে চান যে আমি কেন তাদের সমর্থন করি না? তারা এত ভালো, কেন তারপরও সমর্থন করছি না? তো আমি এই প্রশ্নটার একটু জবাব দেওয়া দরকার বলে মনে করি।’

জাহেদ উর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে ৭১-এর মুক্তিযুদ্ধের একটা ভূমিকা আছে। আমরা ধরে নিই জামায়াতে ইসলামী ৭১ সালে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেনি। তারা পাকিস্তানের পক্ষে থাকেনি। ধরে নিলাম তারা মুক্তিযুদ্ধই করেছে।

তারপরও আজকে জামায়াতে ইসলামের যে রাজনীতি সেটাকে আমি সমর্থন করতাম কিনা? উত্তর হচ্ছে না। আরেকটু বলি, জামায়াতের প্রতি আসলে আমার কোনো বিদ্বেষ নেই। কিন্তু আমি জামায়াতের রাজনীতি বা যেকোনো ইসলামী দলের রাজনীতি সমর্থন করি না।’
‘যখন আপনি ভালো আছেন বলে আপনি ঘাড় ধরে আমাকে ভালোটা মানাতে চাইবেন, এটা ফ্যাসিবাদ।

তার চিন্তা, তার প্ল্যান, তার কর্মসূচি ইজ দ্য বেস্ট। তার মানে কি এই যে, সেটা আমাকে মানতে হবে? ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ল্যান্ডস্লাইড ভিক্টরির পর আমাকে নিয়ে অনেকে মন্তব্য করেছেন। মানে একটা দল কোনো একটা প্রেক্ষাপটে জিতে যাওয়া মানে সেটা সবসময় সঠিক জায়গায় আছে তা না। গণতন্ত্র বহু সময় ভুল মানুষকে চুজ করায়। এখনকার গ্লোবাল ট্রেন্ডটাও ওইদিকে যাচ্ছে।’

তিনি বলেন, ‘যেকোনো ফর্মের আইডেন্টিটি পলিটিক্স আমি স্ট্রংলি ডিনাউন্স করি। একেবারে আমি কোনোভাবে মেনে নিতে পারি না। আমাদের জামায়াতে ইসলামী একটা ধর্মভিত্তিক আইডেন্টিটি পলিটিক্স করছে। তারা ইসলাম এবং শরীয়াহ আইন কায়েম করবেন বলেছেন। ইসলাম ধর্ম আর ইসলামিজম এক জিনিস না। আমরা যখন আইডেন্টিটিকে একটা ভিত্তি হিসেবে ধরি, তখন আরো নতুন নতুন আইডেন্টিটি এসে উদয় হয়। একটা উদাহরণ দিই। আমরা ৪৭-এ দেশভাগ করেছিলাম। আমাদের সামনে বলা হলো ধর্মভিত্তিক রাষ্ট্র হবে যেখানে মুসলিম মেজরিটি পাকিস্তান হবে। কিন্তু কিছুদিনের পরই দেখা গেল দুই পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলো।’

‘ইসলামী আন্দোলন জামায়াতে ইসলামীকে ইসলামের শত্রু বলে মনে করে। হেফাজতে ইসলামের আমির বলেছেন, জামায়াতের সঙ্গে থাকলে ঈমান থাকবে না। তার মানে জামায়াতের সঙ্গ মানে আমরা ঈমানহারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে ইসলামের মধ্যেও ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস আছে এবং দল উপদল তৈরি হতে থাকে। সংকটের জায়গা কিন্তু এখানেই। একটার পর একটা আইডেন্টিটি বাড়তে থাকে এবং এটা মানুষের মধ্যে ক্রমাগত প্রবলেম তৈরি করতে থাকে।’

‘কিছুদিন আগে হাটহাজারিতে আহলে সুন্নাহ ও হাটহাজারি মাদরাসা ঈদে মিলাদুন্নবী পালন করেনি। ভবিষ্যতে এটাকে কেন্দ্র করে মারাত্মক সংকট তৈরি হতে পারে। এটা যদিও পলিটিক্যাল ইস্যু না, কিন্তু দেখি যে আমরা এগুলোর মধ্য দিয়ে এই পরিস্থিতি তৈরি হয়। সুতরাং যখন রাজনীতিতে আসবে এটার সঙ্গে যখন ভোটের হিসাব জড়িত হবে তখন ক্রমাগত নতুন নতুন আইডেন্টিটি বের হতে থাকবে এবং একটা পর্যায়ে ইট উইলবি কমপ্লিট। আরেকটা জিনিস আমি সবসময় বলি, আইডেন্টিটি পলিটিক্স যত বেশি সামনে আসতে থাকে, তখন দলগুলো ওটাকে উসকে দিয়ে মানুষের ভোট পাওয়ার উপায় খোঁজার চেষ্টা করে।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা