রাজনীতি

জুলাই শহীদ ও যোদ্ধাদের সহায়তায় সেনাবাহিনীর অগ্রণী ভূমিকা তুলে ধরলেন সারজিস

নিজস্ব প্রতিবেদক

জুলাই শহীদ ও যোদ্ধাদের সহায়তায় সেনাবাহিনীর অগ্রণী ভূমিকা তুলে ধরলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। রবিবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ভূমিকা তুলে ধরেন।

সারজিস লেখেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে, সব উপদেষ্টার মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে।

তিনি লেখেন, সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে। আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান।

এর আগে দেওয়া আরেক পোস্টে সারজিস লেখেন, অভ্যুত্থানের প্রায় ১ বছর হতে যাচ্ছে। এ পর্যন্ত প্রধান উপদেষ্টা তার সরকারের অন্যান্য উপদেষ্টাসহ সব শহীদ পরিবারের সঙ্গে একবারের জন্য মতবিনিময় করতে পারেননি।

তিনি লেখেন, এই জুলাই আগস্টে পরিকল্পনা করেও সেটা বাদ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ৫ আগস্টে জেলা প্রশাসকের সঙ্গে শহীদ পরিবারদের মতবিনিময়ের কর্মসূচি দেওয়া হয়েছে। আমি মনে করি সব শহীদ পরিবারের উচিত ওই প্রোগ্রাম বয়কট করা।

একটি অন্তর্বর্তী সরকার যদি এক বছরে এক হাজারের মতো শহীদ পরিবারের সঙ্গে যোগাযোগ করে একবার একসঙ্গে বসার সক্ষমতা না রাখে, তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কী হতে পারে, প্রশ্ন রাখেন এই এনসিপি নেতা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাগেরহাটে সেতুর নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সংবাদ সম্মেলন

মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্...

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি হাজার ছাড়াল

নেপাল ও তিব্বতে গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যা...

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের...

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন

অবশেষে বহুল প্রতীক্ষিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলি...

পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশের উদ্দেশে রওনা হয়েছ...

দুই বছর শিকলবন্দী মুকুল, চিকিৎসা ও সহায়তার অপেক্ষায় পরিবার

কুড়িগ্রামের উলিপুরে প্রায় দুই বছর ধরে অসুস্থ অবস্থায় শিকলবন্দী জীবন কাটাচ্ছেন...

৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট

দেশে সাম্প্রতিক সময়ের নজিরবিহীন বিদ্যুৎ ও গ্যাস সংকটের পেছনে গত দেড় যুগের &ls...

নাগরিক সেবা সহজ করতে জনতা ব্যাংক-ডিএসসিসি চুক্তি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করতে জনতা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা