রাজনীতি

সরকারের দুর্বলতা না দেখে বরং উদ্দেশ্য দেখা দরকার : মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা না দেখে বরং তাদের উদ্দেশ্য সঠিক কি না, সেটা দেখা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৩ জুলাই) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নৃ গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ সরকারে অভিজ্ঞ লোক খুব কম, তাই তাদের দুর্বলতা বড় করে না দেখে উদ্দেশ্য সঠিক কি না তা দেখা দরকার। কিছু মানুষ পরিকল্পিতভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে, কিন্ত তা সফল হবে না।’

প্রধান উপদেষ্টার সঙ্গে গত মঙ্গলবারের বৈঠক নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচন প্রক্রিয়া দ্রুত করার তাগিদ দিয়েছে বিএনপি। দেশে যখনই সংকট তৈরি হয় তখনই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার, সেই ধারাবাহিকতাই গতকালের বৈঠকে যোগ দেয় বিএনপি।’

মির্জা ফখরুল বলেন, ‘রাজনীতি গণতন্ত্রে ভিন্নমত থাকবেই, সেই ভিন্ন মতকে দমন করা যাবে না। তাদেরও মতামত শুনতে হবে, এটিই গণতন্ত্রের সৌন্দর্য।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দু...

ফিলিপাইনের স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৪

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় জাম্বোয়াঙ্গা সিটিতে একটি উচ্চবিদ্যালয়ে গুলির ঘটনায় অ...

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১০০ বিমান ধ্বংস

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের যুদ্ধে ইরানের বেসামরিক বিমান ও পরিবহন...

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান...

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বার...

চন্দ্রখালী খালে প্রাণের জোয়ার, সাটুরিয়ায় জমজমাট নৌকা বাইচ

মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খ...

টেকনাফে নাফ নদীতে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম...

ভোট থেকে ফল, যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে ব...

ডিএমপির অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৩

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও ভোট গণনার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা