ফাইল ছবি
আন্তর্জাতিক

আদানির বিরুদ্ধে ঘুষ-প্রতারণার অভিযোগ আনলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের অন্যতম শীর্ষ ভারতীয় ধনী আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২০ নভেম্বর) দেশটির নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করেন।

অভিযোগে বলা হয়েছে, গৌতম আদানি ও তার সহযোগীরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন। পরবর্তী সময়ে তারা বিনিয়োগকারীদের কাছে এ বিষয়ে মিথ্যা বলেছিলেন। মার্কিন অ্যাটর্নির নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের দপ্তর এক বিবৃতিতে গৌতম আদানিসহ অন্যদের আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার তথ্য জানিয়েছে।

আসামিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে তারা ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৫ কোটি মার্কিন ডলারের বেশি ঘুষ দিয়েছিলেন। মার্কিন কৌঁসুলিরা বলেন, গৌতম আদানি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে নিজে আলোচনা করেছিলেন।

অভিযোগে আরও বলা হয়েছে, এরপর আদানি গ্রিন এনার্জি যুক্তরাষ্ট্র থেকে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহ করার চেষ্টা করে। এ জন্য তারা বন্ড ছাড়ে। এ ক্ষেত্রে তারা প্রতিষ্ঠানের দুর্নীতিবিরোধী ও ঘুষবিরোধী প্রচেষ্টার বিষয়ে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত দিয়েছিল।

বিবৃতিতে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ব্রিয়ন পিস বলেন, অভিযুক্ত ব্যক্তিরা ঘুষের বিষয়ে মিথ্যা বলেছিলেন। কারণ, তারা যুক্তরাষ্ট্র থেকে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন (বিনিয়োগ) সংগ্রহ করতে চেয়েছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গৌতম আদানি ছাড়াও সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে আছেন গৌতম আদানির স্বজন সাগর আদানি, আদানি গ্রিন এনার্জির সাবেক সিইও ভিনেত এস জেইন। গৌতম আদানি ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে তাৎক্ষণিকভাবে গৌতম আদানির আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি নিউইয়র্ক টাইমস। অন্যদিকে সাগর আদানির আইনজীবী কোনো মন্তব্য করতে চাননি।

আদানি গ্রুপ থেকে ৮ হাজার ৫০০ কোটি ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন গৌতম আদানি। এই শিল্পগোষ্ঠীর সমুদ্রবন্দর, কয়লাখনি, বিমানবন্দর পরিচালনা, জ্বালানিসহ নানান ব্যবসা রয়েছে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

পাকিস্তানের কয়লাখনিতে মিথেন গ্যাস বিস্ফোরণ, নিহত ৩২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনিতে মি...

২০২৭ বিশ্বকাপের ভেন্যু, লোগো ও ব্র্যান্ড উন্মোচন

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে...

ঈশ্বরদীতে ২৩ প্রাথমিক বিদ্যালয় শোকজ

মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান (এফএলএন) কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা