ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ট্রাম্পের শিক্ষামন্ত্রী হবেন লিন্ডা মিকম্যান

আন্তর্জাতিক ডেস্ক

দ্বিতীয়বারের মতো আমেরিকান প্রসিডেন্ট হতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প তার সভায় শিক্ষামন্ত্রী হিসেবে বেছে নিতে চলেছেন বিনোদন সংস্থা ডব্লিউডব্লিউইর সহ-প্রতিষ্ঠাতা লিন্ডা মিকম্যানকে। বুধবার (২০ নভেম্বর) এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, লিন্ডা যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ও শ্রমিকদের পরবর্তী প্রজন্মের ক্ষমতায়নের জন্য তার কয়েক দশকের নেতৃত্বের অভিজ্ঞতা এবং শিক্ষা ও বাণিজ্য খাতের গভীর জ্ঞান কাজে লাগাবেন।

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ নিয়ে প্রচুর সমালোচনা করেছেন ট্রাম্প এবং এই বিভাগকে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে শিক্ষা বিভাগ বন্ধ করার দায়িত্ব পড়বে লিন্ডার ওপর।

ট্রাম্পের প্রথম মেয়াদে ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন লিন্ডা। বর্তমানে তিনি ট্রাম্পের ট্রানজিশন কমিটির কো-চেয়ারের দায়িত্বে আছেন।

লিন্ডার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৮০ সালে স্বামী ভিন্স মিকম্যানের সঙ্গে পেশাদার কুস্তি ও বিনোদন প্রতিষ্ঠান ডব্লিউডব্লিউই প্রতিষ্ঠা করেন লিন্ডা। সেখানে অতিথি হিসেবে ট্রাম্পকে দেখা গেছে বেশ কয়েকবার।

ট্রাম্পপন্থী থিংক-ট্যাঙ্ক ‘আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউটের’ চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত কানেটিকাট অঙ্গরাজ্যের শিক্ষা বোর্ডে থাকা ছাড়া শিক্ষাখাতে তার কোনো অভিজ্ঞতা নেই।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রাণহানি প্রায় ৩ হাজার

চলতি বছরের মে ও জুন মাসে তীব্র তাপপ্রবাহের কারণে য...

ফুটবল কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসিকে ঘিরে শোকের আবহ

ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার ও এসি মিলানের...

বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ করল ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ নির্বাচন কমিশনের...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা