ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

স্পেস এক্সের রকেটযোগে মহাকাশে ভারতীয় স্যাটেলাইট

ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোর সবচেয়ে অত্যাধুনিক যোগাযোগ স্যাটেলাইট ‘জিস্যাট-এনটু’কে মহাকাশে পাঠিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেস এক্স। মঙ্গলবার (১৯ নভেম্বর) ফ্লোরিডার ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেস এক্সের রকেট উৎক্ষেপণের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে এই স্যাটেলাইট পাঠানো হয়।

এই প্রথম ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার কোনো কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাল মার্কিন সংস্থাটি। স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেটে করে ভারতীয় উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে বলে জানা গেছে।

রিপোর্ট অনুযায়ী, ভারতজুড়ে ব্রডব্যান্ড পরিষেবা এবং উড়ানে ইন্টারনেটের সংযোগ আরও উন্নত করতেই অত্যাধুনিক জিস্যাট-এন২ উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়েছে।

স্পেস এক্সের মাধ্যমে জানানো হয়, সফলভাবে মহাকাশে নিজের গন্তব্যে পৌঁছে গেছে ভারতীয় স্যাটেলাইট। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এবং স্পেস এক্সের মধ্যে একাধিক বাণিজ্যিক সহযোগিতার চুক্তি হয়েছে। তারই সর্বপ্রথম নিদর্শন এই জিস্যাট-এন২ স্যাটেলাইট লঞ্চ।

প্রসঙ্গত, এই জিস্যাট-এন২ উপগ্রহটির ওজন ৪ হাজার ৭০০ কিলোগ্রাম। এই উপগ্রহের মাধ্যমে সহজেই বিপুল পরিমাণ ডেটা ট্রান্সফার করা যাবে। প্রায় ৪৮ জিবি প্রতি সেকেন্ডের গতিতে সেই কাজ করা যাবে এই স্যাটেলাইটের সুবাদে। এই উপগ্রহে একাধিক ‘বিম’ রয়েছে। যার মাধ্যমে একইসঙ্গে ভারতের বিভিন্ন অঞ্চলে পরিষেবা প্রদান করা সম্ভব হবে। ভারতের স্মার্ট সিটি মিশনে এই উপগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ইসরোর এই জিস্যাট-এন২ স্যাটেলাইটটি সিএফআরপি নির্ভর কাঠামো, একাধিক লিথিয়াম আয়ন ব্যাটারি এবং একটি উন্নত মানের এওসিএস সিস্টেম। এই উপগ্রহটি প্রায় ১৪ বছর ধরে মহাকাশে থেকে কাজ চালিয়ে যাবে বলে জানানো হয়েছে। কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের স্পেস লঞ্চ কমপ্লেক্স ৪০ থেকে এই উপগ্রহটি লঞ্চ করা হয়েছে।

উল্লেখ্য, ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট ‘লঞ্চ ভেহিকল মার্ক ৩’। তবে সেটি মাত্র ৪ হাজার কেজি ওজনের কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথে বয়ে নিয়ে যেতে পারে। জিস্যাট-এন২ স্যাটেলাইটের ওজন তার থেকেও বেশি ছিল। এই আবহে এই স্যাটেলাইট লঞ্চের জন্যে মার্কিন সংস্থার সাথে হাত মেলায় ইসরো।

চার হাজার ৭০০ কেজি ওজনের স্যাটেলাইটটি ৪৮ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) গতিতে ডাটা আদান-প্রদান করতে পারে। এটি একই সঙ্গে ফ্লাইট চলাকালীন সময় উড়োজাহাজে ইন্টারনেট সেবা দেবে। স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেটের মাধ্যমে এই স্যাটেলাইটটি কক্ষপথে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরো।

ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাধাকৃষ্ণান দুরাইরাজ বলেন, একটি সুনিদির্ষ্ট কক্ষপথে জিস্যাট এনটু (জিস্যাট ২০ নামেও পরিচিত) স্যাটেলাইটটিকে বসানো হয়েছে। এই স্যাটেলাইট ১৪ বছর কার্যকর থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভারতের স্মার্ট সিটি মিশনের অংশ হিসেবে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ও উচ্চগতিতে ডাটা আদান-প্রদানের চাহিদা মেটাবে এই স্যাটেলাইট ও এই সিরিজের পরবর্তী স্যাটেলাইটগুলো।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা