আন্তর্জাতিক

কিমের ট্রেন রাশিয়ায়

আর্ন্তজাতিক ডেস্ক: উত্তর কোরীয় নেতা কিম জং উনকে বহনকারী একটি ট্রেন রাশিয়ায় প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের প্রাক্কালে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তি মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সংস্থাটি জানায়, ট্রেনটি উত্তর কোরিয়া থেকে রওনা দিয়ে প্রিমর্স্কি অঞ্চল দিয়ে রাশিয়ায় প্রবেশ করে।

এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা মনে করে যে কিমের ট্রেন মঙ্গলবার রাশিয়ায় প্রবেশ করেছে।
এদিকে রাশিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কিম এই সপ্তাহের শেষের দিকে পুতিনের সাথে সাক্ষাত করবেন। বিগত চার বছরের মধ্যে এটি হচ্ছে কিমের প্রথম বিদেশ সফর।

ইউক্রেনে মস্কোর যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার কাছ থেকে পুতিন আর্টিলারি শেল এবং ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র চাচ্ছেন এমন ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে কিম স্যাটেলাইট এবং পরমাণু চালিত সাবমেরিনের জন্য অত্যাধুনিক প্রযুক্তি অনুসন্ধানের পাশাপাশি তার দারিদ্রপীড়িত জাতির জন্য খাদ্য সহায়তা পাওয়ার সন্ধান করছেন বলে জানা গেছে।
পুতিন বর্তমানে এক বার্ষিক অর্থনৈতিক ফোরামের জন্য ভ্লাদিভোস্তকে রয়েছেন।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সংবাদমাধ্যমকে বলেন, এ সফর চলাকালে দুই নেতা ‘সংবেদনশীল’ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

তিনি সাংবাদিকদের আরো বলেন, তারা আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ‘সতর্কতা’ উপেক্ষা করবেন। ওয়াশিংটন বলেছে, উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে অস্ত্র সরবরাহ করলে পিয়ংইয়ংকে এ জন্য ‘মূল্য দিতে হবে’।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা