ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

লিবিয়া উপকূল থেকে ৬৮ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে ভাসমান কাঠের তৈরি একটি দ্বিতল নৌকা থেকে ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীকে রোববার উদ্ধার করেছে ফ্রান্সভিত্তিক এনজিও এসওএস মেডিটেরেনির উদ্ধারকারী জাহাজ ওশন ভাইকিং।

সোমবার (১১ সেপ্টেম্বর) এসওএস মেডিটেরেনি এক বিবৃতিতে জানায়, ‘শনিবার রাতে লিবিয়ার জৌয়ারা থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে যাত্রা শুরু করে কাঠের তৈরি দ্বিতল সেই নৌকাটি। কিন্তু কয়েক ঘণ্টা যাত্রার পর ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। রোববার সকালের দিকে নৌকাটি থেকে যাত্রীদের উদ্ধার করেছে ওশন ভাইকিং।’

‘উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের অনেকেই সমুদ্রযাত্রাজনিত অসুস্থতায় (সি সিকনেস) ভুগছিলেন। এসওএস মেডিটেরেনি, ইন্টারন্যাশনাল রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম ওশন ভাইকিংয়ে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।’

ভূমধ্যসাগরের এক তীরে লিবিয়া, অপর তীরে ইতালি। উদ্ধার অভিবাসীদেরকে ইতালি নিয়ে যাওয়ার অনুমতি চেয়েছিল এসওএস মেডিটেরেনি। জবাবে ইতালির কর্তৃপক্ষ এই অভিবাসীদেরকে ইতালির অ্যানকোনা দ্বীপে অবতরণের অনুমতি দিয়েছে।

এসওএস মেডিটেরেনি আরও জানিয়েছে, ‘সাগরের যে এলাকা থেকে এই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে, সেখান থেকে অন্যকোন দ্বীপের দূরত্ব ১ হাজার ৫৬০ কিলোমিটার; অর্থাৎ জাহাজপথে চার দিনের যাত্রা। যদি এই অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে অন্য কোথাও যেতে হয়, সেক্ষেত্রে ফের এখানে ফিরে আসতে সময় লাগবে কম করে হলেও আট দিন।’

‘অথচ এখন এই এলাকা ত্যাগ করা একেবারেই উচিত নয়। কারণ আগামী কয়েকদিন আরও বহুসংখ্যক অভিবাসনপ্রত্যাশী ভর্তি নৌকা এ পথে যাতায়াত করবে।’

প্রসঙ্গত, ২০২২ সালে ইতালিতে ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন রক্ষণশীল সরকার। ইতালির অভিবাসনবিরোধী গোষ্ঠীর নেতা মাত্তেও সালভিনি বর্তমান সরকারের উপ প্রধানমন্ত্রী।

জানা যায়, ক্ষমতায় আসার পর থেকেই মাত্তেও সালভিনি ভূমধ্যসাগরে স্বেচ্ছাসেবী এনজিওগুলোর তৎপরতা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

মানসিক অবসাদ নিয়ে সতর্ক হবেন যখন

ডিপ্রেশন বা মানসিক অবসাদ একটি বাস্তব মানসিক স্বাস্থ্যজনিত অসুখ। যেমন শরীর অসু...

হাতকড়া নববধূর চুড়ির মতো: কাদের

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর সাবেক মন্ত্রী ও আওয়ামী...

বায়তুল মোকাররমে ডিএমপির অভিযানে অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৩

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬...

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ান

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়া...

ঢামেকের ৮ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে নিচে পড়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা