সংগৃহিত
আন্তর্জাতিক

পুতিনকে চীনের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রধান মিত্র চীন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছে। সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী হওয়ার মাধ্যমে টানা পঞ্চমবার ক্ষমতায় থাকছেন পুতিন। এবারের নির্বাচনে প্রায় ৮৭ শতাংশ ভোট পড়েছে তার পক্ষে। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে। এই প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড ব্যবধানে পুতিন নিরঙ্কুশ বিজয় পেয়েছেন, যেখানে তিনি কোনো প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হননি।

এক সংবাদ সম্মেলনে ভোটের বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘চীন প্রেসিডেন্ট পুতিনকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আরো বলেন, ‘চীন এবং রাশিয়া নতুন যুগে একে অপরের বৃহত্তর প্রতিবেশী এবং কৌশলগত সহযোগী অংশীদার।’

লিন আরো বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রেসিডেন্ট শি চিন পিং এবং প্রেসিডেন্ট পুতিনের কৌশলগত দিকনির্দেশনার অধীনে চীন-রাশিয়া সম্পর্ক এগিয়ে যেতে থাকবে। ” লিন বলেন, ‘দুই রাষ্ট্রপ্রধান ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবে। দীর্ঘস্থায়ী বন্ধুত্ব বজায় রাখতে, ব্যাপক কৌশলগত সমন্বয়কে আরো গভীর করতে এবং নতুন যুগে চীন-রাশিয়া সম্পর্কের ক্রমাগত উন্নয়নের জন্য দুই দেশকে নেতৃত্ব দেবেন।’ রবিবার প্রাথমিক ফলাফলের তথ্যে দেখা যায়, পুতিন প্রায় ৮৭ শতাংশ ভোট পেয়েছেন।

রয়টার্স লিখেছে, সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে এটি রেকর্ড। এতে করে ৭১ বছর বয়সী রাশিয়ার এই নেতার আরো ছয় বছর ক্ষমতায় থাকা পাকাপোক্ত হল। ১৯৯৯ সাল থেকে তিনি ক্ষমতায় রয়েছেন। ভোটের দিন দেশটির বিভিন্ন অংশে পুতিন বিরোধী বিক্ষোভের মধ্যেও তার অন্য তিন প্রতিযোগীর কেউ ৪ শতাংশের বেশি ভোট পাননি। সূত্র: আল-অ্যারাবিয়া

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন

সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক...

সিজারের দেড় মাস পর পেট থেকে বের হলো সুতা!

মা আমি সুমাইয়াকে কোলে নিতে পারব কবে, মা আমার কাছে এসে সবাই বসতে পারবে কবে, ম...

ফরিদপুরে হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ডিবির ওসি প্রত্যাহার

ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে ছাত্রলীগ কর্মী...

ঢাকা-বেইজিং সম্পর্কের নতুন দিগন্ত:

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে ২০২৬ সালের...

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাটে যুবদলের প্রতিবাদে মিছিল

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বাগেরহাট জেলা যুবদলের প্রতিবাদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা