আন্তর্জাতিক

লাহোরে বিস্ফোরণের শব্দ, ভারতীয় গুপ্তচর ড্রোন ভূপাতিত 

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে বৃহস্পতিবার (৮ মে) সকালে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে।

প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে কিছু সময় পর পাকিস্তানি টেলিভিশন চ্যানেল সামা টিভি এক প্রতিবেদনে জানায়, লাহোর শহরের ওয়ালটন রোড এলাকায় একটি ভারতীয় গুপ্তচর ড্রোন ভূপাতিত করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো বলছে করাচি, লাহোর এবং সিয়ালকোট বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) জানিয়েছে, লাহোর ও সিয়ালকোট বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত (গ্রিনিচ মান সময় সকাল ৭টা) কোনো ফ্লাইট ছেড়ে যাবে না বা অবতরণ করবে না। করাচি বিমানবন্দর সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি, তবে নিরাপত্তা সতর্কতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

প্রিজন ভ্যান থেকে পালালো শীর্ষ মাদক কারবারি‘পিচ্চি রাজা’

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রা...

অপ্রতিমকে হত্যার পরিকল্পনার ছক ৭ দিন আগেই করা হয়

আইফোন দিয়ে ছবি তোলা-টিকটক তৈরির মধ্য দিয়ে গড়ে ওঠে সম্পর্ক। এরপর ফোনটি হাতিয়ে...

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও নিম্নমুখী সমন্বয়...

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা