আন্তর্জাতিক

এবার ইমরানের এক্স অ্যাকাউন্ট ব্লক করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খানের এক্স অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে ভারত। একই সঙ্গে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপিপির প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারির এক্স অ্যাকাউন্টও ব্লক করা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এর আগে পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্ড ও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এক্স অ্যাকাউন্ড ব্লক করে দেয় ভারত।

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নিলো দেশটি। ফলে ভারত থেকে এখন এসব প্রোফাইলে প্রবেশ করা যাচ্ছে না। সেখানে লেখা আসছে-‘আইনি নির্দেশনার কারণে এই অ্যাকাউন্ট ভারতে বন্ধ করা হয়েছে।’

ভারত সরকারের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এক বিবৃতিতে পিপিপি বলেছে, পেহেলগাম হামলার ঘটনায় আন্তর্জাতিক মঞ্চে বিলাওয়ালের ‘স্পষ্ট ও সাহসী অবস্থানের’ জবাব হিসেবে ভারত এই পদক্ষেপ নিয়েছে।

গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। এরপর থেকে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে ভারত সরকার পাকিস্তানের বিভিন্ন দপ্তর, সংবাদমাধ্যম, কনটেন্ট ক্রিয়েটর, চলচ্চিত্র তারকা, ক্রীড়াবিদ এবং সাংবাদিকদের একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করেছে। ইউটিউব, এক্স এবং ইনস্টাগ্রাম-এ এই অ্যাকাউন্টগুলো ব্লক করা হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা