বিনোদন

শবনম মুশতারী ও আনোয়ারুল হক পাচ্ছেন ‘নজরুল পুরস্কার’

বিনোদন প্রতিবেদক

নজরুল সংগীত-চর্চা ও প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ গবেষক ও অধ্যাপক আনোয়ারুল হক এবং সংগীতশিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পুরস্কার ২০২৫’ দিচ্ছে বাংলা একাডেমি। শনিবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি রবিবার (২৫ মে) নানা অনুষ্ঠান ও কর্মসূচি হাতে নিয়েছে। ওই দিন বিকালে বাংলা একাডেমি আয়োজিত নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

নজরুল চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে বাংলা একাডেমি এ পুরস্কার চালু করে। পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ১ লাখ টাকা, সঙ্গে দেওয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়।

শবনম মুশতারীর জন্ম নওগাঁয়। ষাটের দশক থেকে গানের সঙ্গে যুক্ত তিনি। দীর্ঘ সংগীত জীবনে আধুনিক ও নজরুল সংগীতের তাঁর ১০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে এইচএমভি তার ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’ লং প্লে প্রকাশ করে, যা যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসের সাউন্ড সেকশন সংরক্ষণ করে রেখেছে। আর নিউইয়র্ক থেকে মুক্তধারা তার গানের অ্যালবাম বেস্ট অব শবনম মুশতারী প্রকাশ করে। তাঁর দুই বোন ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারীও নজরুলের গানের শিল্পী। নজরুলের গানের চর্চা ও প্রসারে অবদান রাখার জন্য ১৯৯৭ সালে শবনম মুশতারী পেয়েছিলেন একুশে পদক। মাঝে কিছুদিন শারীরিকভাবে অসুস্থও ছিলেন তিনি।

আনোয়ারুল হকের জন্ম ১৯৫২ সালে কুমিল্লার মোগলটুলিতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের ছাত্র ছিলেন। তিনি নজরুলের জীবন-সৃষ্টি নিয়ে গবেষণা করে গেছেন জীবনভর।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা