খেলা

লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিলেন হামজা

ক্রীড়া ডেস্ক

লেস্টার সিটি ছাড়লেন বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ছেড়ে ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন তিনি। হামজার দল বদলের বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি।

হামজা অবশ্য একেবারেই লেস্টার ছাড়ছেন না। এই মৌসুমের বাকি অংশের জন্য ধারে প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নদের ডেরা ছেড়ে শেফিল্ডে ব্রামাল লেনে পাড়ি দিচ্ছেন তিনি। ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ দলের সাবেক এই খেলোয়াড়ের আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) ডার্বি কাউন্টির বিপক্ষে নতুন ক্লাবের হয়ে অভিষেক হতে পারে।

ব্লেড নামে পরিচিত শেফিল্ড ইউনাইটেড হামজাকে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে 'বাংলাদেশি ব্লেড' নামে পরিচিত করিয়েছে।

হামজা শেফিল্ডের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলেন, 'এটা মাত্র কয়েক সপ্তাহের জন্য হলেও আমি এখানে এসে খুশি এবং মাঠে নামার জন্য প্রস্তুত।'

তিনি আরো বলেন, 'আমি দেখেছি দলটি কোন অবস্থানে আছে আমি এখানে আসতে চেয়েছি এবং সাহায্য করতেও। আমি ওয়াটফোর্ডে কয়েক মাস গাফারের (শেফিল্ডের কোচের ডাকনাম) সাথে কাজ করেছি, সময়টা ছোট ছিল, কিন্তু আমি উপভোগ করেছি। তাই যখন তিনি ফোন করেছিলেন, আমার উত্তর ছিল একটাই।'

২৭ বছর বয়সী হামজা লেস্টারের হয়ে ৯১টি ম্যাচ খেলেছেন। শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডারের অধীনে ২০২২-২৩ মৌসুমে ওয়ার্টফোর্ডের হয়ে ধারে কাটিয়েছেন এই বাংলাদেশি ফুটবলার।

এই মৌসুমে তৃতীয় খেলোয়াড় হিসেবে ব্লেডস শিবিরে যোগ দিলেন হামজা। তার আগে সাউদাম্পটন থেকে ধারে বেন ব্রেরেটন দিয়াজ এবং স্থায়ী চুক্তিতে লেস্টারের স্ট্রাইকার টম ক্যাননকে দলে টেনেছে তারা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা