ছবি: সংগৃহীত
বিনোদন

বয়সের ফারাক নিয়ে সমাজের দ্বৈত মান;-মালাইকার

আমার বাঙলা ডেস্ক

১৯৯৮ সালে সালমান খানের ছোট ভাই আরবাজ খানকে বিয়ে করেন বলিউড তারকা মালাইকা। এরপর দীর্ঘদিন ধরে খান পরিবারে ‘বউ’ হিসেবে পরিচিত ছিলেন এই বলিউড ডিভা।

প্রায় দুই দশক একসঙ্গে থাকার পর ২০১৭ সালে মালাইকা ও আরবাজ আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদ নিয়ে ২জনে চুপ থেকেছেন।

পরে ২জন নতুন সম্পর্কে জড়ান আরবাজ শুরু করেন জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে, আর মালাইকা আলোচনার কেন্দ্রে থাকেন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের কারণে। অর্জুন তার চেয়ে ১২ বছরের ছোট এ বিষয়ই মালাইকাকে বারবার সমালোচনার মুখে ফেলেছে। অন্যদিকে আরবাজও জর্জিয়ার সঙ্গে বিচ্ছেদের পর ৩৫ বছরের মেকআপ আর্টিস্ট সশুরাকে বিয়ে করেন; ৫৮ বছর বয়সে সন্তানের বাবাও হয়েছেন আরবাজ।

তবে সমাজ একই ঘটনায় পুরুষ ও নারীকে আলাদা চোখে দেখে এ কথাও স্পষ্টভাবে বলেন তিনি। ‘আজ একজন পুরুষ নতুন সম্পর্কে যায়, ডিভোর্স দেয়, নিজের অর্ধেক বয়সী কাউকে বিয়ে করে তাহলে সবাই বলে, “ওয়াও, কী দারুণ!” কিন্তু একজন নারী একই কাজ করলে প্রশ্নের তির তার দিকেই ছোড়া হয়—“এটা কেন করলে? তার কি বুদ্ধি নেই?” এই স্টেরিওটাইপগুলো এখনো আমাদের সমাজে আছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অবশেষে শেষ হলো শজিমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

কুসংস্কারমুক্ত সমাজ গড়তে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান

রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ, কোরআন-সুন্নাহর জ্ঞানচর্চা এবং শরিয়তসম্মত জ...

হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভা...

নীলফামারীতে অবৈধ সার মজুদ, কিটনাশক ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

নীলফামারীর রামনগর ইউনিয়নের চাঁদেরহাট এলাকায় এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৩...

লাইফস্টাইল
বিনোদন
খেলা