খেলা

টাইগার্সের হাত থেকে জয় ছিনিয়ে নিলো বরিশাল

খুলনা টাইগার্সের সামনে সুপার ফোরে যাওয়ার ভালো সুযোগ ছিলো। ফরচুন বরিশালের বিপক্ষে জিতলে কাজটা সহজ হয়ে যেতো। তামিম ইকবালদের বিপক্ষে জয়ের খুব ভালো সুযোগও তৈরি করেছিলেন মেহেদী মিরাজরা। কিন্তু, শেষ ৪ ওভারে ম্যাচ ছিনিয়ে নিয়েছে বরিশাল।

দুই দলের ১০তম ম্যাচে ফাহিম আশরাফ ও মোহাম্মদ নবী ছোট্ট একটা ঝড় দেখিয়ে বরিশালকে ৫ বল থাকতে ৫ উইকেটের জয় এনে দিয়েছেন।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবারের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে খুলনা টাইগার্স। দলটির ওপেনার মেহেদী মিরাজ ১৮ বলে ২৯ রানের ইনিংস খেলেন। তিনটি ছক্কার সঙ্গে একটি চারের শট খেলেন তিনি। ২৭ বলে ৫১ রান করেন অন্য ওপেনার নাঈম শেখ। তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন।

এ ছাড়া তিনে নামা অ্যালেক্স রস ১৫ বলে ২০ ও চারে নামা আফিফ ২৭ বলে ৩২ রানের ইনিংস খেলেন। উইলিয়াম বসিস্টো ১৬ বলে ২০ রান যোগ করেন। মাহিদুল ইসলাম অঙ্কন ১২ বলে তিন ছক্কা ও দুই চারে ২৭ রানের ইনিংস খেলে খুলনাকে বড় সংগ্রহ এনে দেন।

জবাবে দলের ১১ রানে তাওহীদ হৃদয়কে হারানো বরিশাল দ্বিতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের হাতে আনেন। তামিম ২৫ বলে ২৭ রান যোগ করেন। এরপর আউট হন ডেভিড মালান। তিনি ৩৭ বলে ৬৩ রান করেন। আটটি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন তিনি।

মুশফিক ১৭ বলে ২৪ ও মাহমুদউল্লাহ ১৩ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হলে হারের শঙ্কায় পড়ে বরিশাল। ১৬.৩ ওভারে বরিশালের রান তখন ১৫২। ফাহিম আশরাফ ৬ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস খেলে ও মোহাম্মদ নবী ১০ বলে ১৫ রান যোগ করে বরিশালের জয় এনে দেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা