সংগৃহীত
খেলা

এমবাপ্পের ‘প্রথম’ হ্যাটট্রিকে ধরাশায়ী ভায়াদোলিদ

ক্রীড়া ডেস্ক

এক-দুই গোল করে মন ভরছিল না কিলিয়ান এমবাপ্পের। এবার একেবারে হ্যাটট্রিক! রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে যা ফরাসি ফরোয়ার্ডের প্রথম হ্যাটট্রিক। শনিবার (২৫ জানুয়ারি) রাতে হোসে জোরিয়া স্টেডিয়ামে এমবাপ্পের এই হ্যাটট্রিকেই লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে আগেই ছিল কার্লো আনচেলত্তির দল, এই জয়ে দুই নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে গেল ৪ পয়েন্টে। ২১টি করে ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৪৯, আতলেতিকোর ৪৫।

লাল কার্ডের নিষেধাজ্ঞায় এই ম্যাচে খেলতে পারেননি রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড় ও বড় তারকা ভিনিসিয়ুস জুনিয়র। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অভাব বুঝতেই দেননি এমবাপ্পে। যদিও ম্যাচের প্রথম আধ ঘন্টার মধ্যেই দুইবার রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার বড় পরীক্ষা নেয় ভায়াদোলিদ। তবে সেই পরীক্ষায় কোর্তোয়া উৎরে যান সাফল্যের সঙ্গেই। ৩০ মিনিটে জুড বেলিংহামের পাস থেকে ‘ডেডলক’ ভাঙেন এমবাপ্পে, ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল।

এরপর যত সময় গড়াতে থাকে, ভায়াদোলিদকে চেপে ধরতে থাকে রিয়াল। যদিও পরের গোলটার জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৫৭ মিনিট পর্যন্ত। প্রতি আক্রমণে ভায়াদোলিদের বক্সে ঢুকে যাওয়া রদ্রিগো নিজে শট না নিয়ে বল বাড়ান এমবাপ্পের দিকে। ভুল করেননি এমবাপ্পে, ২-০। হ্যাটট্রিকটা হয়ে যেত ম্যাচের ৬৭ মিনিটেই। তবে বেলিংহামের পাস থেকে বল পেয়ে শট নিলেও লক্ষ্যে রাখতে পারেননি এমবাপ্পে।

সেই হ্যাটট্রিক অবশেষে হলো ম্যাচের যোগ হওয়া সময়ে। বেলিংহামকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ভায়াদোলিদের মারিও মার্তিন, যিনি রিয়াল থেকেই ধারে গিয়ে খেলছেন ভায়াদোলিদে। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চলতি মৌসুমে লিগে নিজের ১৫তম গোলটা করেন এমবাপ্পে। রিয়ালের জার্সিতে লা লিগায় ১৯ নম্বর ম্যাচে এসে ফরাসি ফরোয়ার্ড পেয়েছেন তার প্রথম হ্যাটট্রিক। আর সেই হ্যাটট্রিক আরো বিশেষ হয়ে ওঠল রিয়ালের দুর্দান্ত এক জয়ে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা