আন্তর্জাতিক

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করে ট্রাম্প প্রশাসনের আদেশ জারি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত শুক্রবার জারি করা একটি আদেশে বলেছে, সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরভাবে তুলে নেবে তারা। এর আগে চলতি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ভয়াবহ গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে সহায়তার লক্ষ্যে নিষেধাজ্ঞা শিথিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মার্কিন অর্থ বিভাগ একটি অনুমতিপত্র ইস্যু করেছে। ফলে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে লেনদেন করতে পারবে।

মার্কিন অর্থ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘জিএল২৫ নামে পরিচিত ওই অনুমতিপত্র সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞায় নিষিদ্ধ লেনদেনকে এখন অনুমোদন দিয়েছে। এতে কার্যত সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘জিএল২৫ মার্কিন প্রেসিডেন্টের ‘‘আমেরিকা ফার্স্ট’’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে (সিরিয়ায়) নতুন বিনিয়োগ ও বেসরকারি খাতের কার্যক্রমের পথ প্রশস্ত করবে।’

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘সিজার আইন’-এর আওতায় ১৮০ দিনের জন্য একটি ছাড়পত্র জারি করেছেন। এর উদ্দেশ্য, মার্কিন নিষেধাজ্ঞা যাতে সিরিয়ায় বিনিয়োগে বাধা না হয় এবং দেশটিতে বিদ্যুৎ, জ্বালানি, পানি ও স্যানিটেশন পরিষেবা দেওয়ার পাশাপাশি মানবিক প্রচেষ্টাকে সহায়তা করা যায়। এক বিবৃতিতে এসব কথা জানান তিনি।

রুবিও বলেন, ‘আজকের পদক্ষেপগুলো সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের প্রথম ধাপ। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, নিষেধাজ্ঞা শিথিলের পর সিরিয়া সরকারের কাছ থেকে প্রত্যাশিত পদক্ষেপ দেখতে চান তিনি।’

অন্যদিকে আজ শনিবার সকালে নিষেধাজ্ঞা শিথিল করার এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সিরিয়া। এটিকে মানবিক ও অর্থনৈতিক দুর্ভোগ লাঘবে একটি ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটির তৎকালীন প্রেসিডেন্ট স্বৈরশাসক বাশার আল-আসাদ ও তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। গত বছরের ডিসেম্বরে শারার নেতৃত্বাধীন বিদ্রোহীরা আসাদকে উৎখাত করে দেশটির শাসনক্ষমতা গ্রহণ করেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা