খেলা

প্রথম পরীক্ষায় ‘এ’ গ্রেড রিশাদের

ক্রীড়া প্রতিবেদক

রিশাদ হোসেন পরীক্ষায় কেমন করলেন? পিএসএল এখনো শেষ হয়নি। ফাইনাল বাকি। তবে ফাইনালের আগ পর্যন্ত রিশাদের পারফরম্যান্স বিবেচনায় নিলে তাঁকে কোন গ্রেড দেওয়া যায়? এ প্লাস, এ গ্রেড নাকি অন্য কিছু!

বিদেশে নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে রিশাদের যে পারফরম্যান্স তাতে অন্তত ‘এ’ গ্রেড দিয়ে দেওয়া যায়। পিএসএলে এই লেগ স্পিনার এখন পর্যন্ত খেলেছেন ৬ ম্যাচ। উইকেট নিয়েছেন ১২টি। ওভারপ্রতি রান খরচ করেছেন ৯.১০।

একটু বেশি মনে হচ্ছে? রিশাদ যে লেগ স্পিনার, একটু বেশি রান দেওয়ার স্বাধীনতা তাঁর আছে! এই যে কালকের ম্যাচটা ধরুন। ৩ ওভারে রান দিয়েছেন ৩৪। কিন্তু উইকেট নিয়েছেন তিনটি, যাঁরা ইসলামাবাদের মূল ব্যাটসম্যান-শাদাব খান, সালমান আগা ও জিমি নিশামের। আর লেগ স্পিনারের রান খরচা একটু বেশি হলেও তো উইকেট নেন। রিশাদ সে কাজটাই করছেন।

টুর্নামেন্টে রিশাদের শুরুটা হয় স্বপ্নের মতো। নিজের খেলা প্রথম দুই ম্যাচে নেন ৩টি করে উইকেট। পরের ম্যাচে ২টি। একটা সময় ছিলেন পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারিও।

নিজের খেলা প্রথম ২ ম্যাচে ৬ উইকেট নিতে খুব বেশি রানও খরচ করেননি রিশাদ। প্রথম ম্যাচে খরচ দিয়েছেন ৩১, পরের ম্যাচে ২৬। তবে মুলতান সুলতানের বিপক্ষে তৃতীয় ম্যাচে ২ উইকেট নিতে ৪৫ রান দেন রিশাদ। পরের ম্যাচে ২ ওভারে ১৮ রান দিয়ে কোনো উইকেট পাননি।

এরপর তিন ম্যাচে রিশাদকে বসিয়ে রাখে লাহোর। ফেরার ম্যাচে রিশাদ নেন ২৮ রানে ১ উইকেট। এরপর ভারত–পাকিস্তান সংঘাত ও আরব আমিরাত সিরিজের কারণে বড় বিরতি দিয়ে কাল লাহোরের হয়ে মাঠে ফেরেন রিশাদ। এলিমিনেটরের আগে দলে যোগ দিলেও করাচির বিপক্ষে সেই ম্যাচে সুযোগ পাননি।

মনে রাখতে হবে, পুরো টুর্নামেন্টেই রিশাদের দলে জায়গা পেতে লড়াই করতে হয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেও সুযোগ পাননি। এরপর তিন ম্যাচে ৮ উইকেট নেওয়ায় দলে তাঁকে স্থায়ী ভাবা হচ্ছিল। তবে এক ম্যাচ খারাপ করতেই বাদ পড়েছিলেন। বিশেষ করে লাহোরে খেলা ম্যাচগুলোতে তাঁকে বসিয়ে রেখেছিল শাহিন আফ্রিদির দল। সেই লাহোরেই কাল তিনি জ্বলে উঠেছেন। দলকে নিয়ে গেছেন ফাইনালে। রিশাদ তো একটু ভালো গ্রেড আশা করতেই পারেন।

তবে রিশাদের ব্যাটিংটা আরও ভালো করা উচিত ছিল। ৬ ম্যাচে রান করেছেন মাত্র ২৩। স্ট্রাইক রেটও ১০০–এর নিচে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১৩৪.১৮ স্ট্রাইকধারী ব্যাটসম্যানের জন্য যা বেমানান।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা