বিনোদন

দীপিকার সন্তান নিয়ে রণবীর কাপুরের মন্তব্য ভাইরাল

বিনোদন ডেস্ক

প্রেম না টিকলেও বিচ্ছেদের বহু বছর পরেও অনেকের প্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন এই জুটি। এরপর গভীর বিষণ্নতায় ডুবে যান। এমনকি আত্মঘাতী হওয়ার চিন্তার কথাও জানিয়েছেন দীপিকা। প্রায় দুই বছর কোনো কাজে মন দিতে পারেননি। তারপর হতাশা ও বিষণ্নতা থেকে ফিরে বলিউডের বড় পর্দায় উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। থিতু হয়েছেন ব্যক্তিগত জীবনে। পুরোনো তিক্ততা ভুলে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন এখন ভালো বন্ধু।

এদিকে রণবীর কাপুরও বিয়ে করেছেন, বাবা হয়েছেন। আর বাবা হওয়ার পর নিজেকে শুধরেছেনও বটে। ধূমপান ছেড়েছেন। আরও বেশি করে স্বাস্থ্যকর জীবনে আগ্রহী হয়েছেন। পেশাগত জীবন থেকে ছুটি নিয়ে সন্তানের সঙ্গে সময় কাটান তিনি। সময় পেলেই কন্যা রাহার সঙ্গে খেলেন। কন্যাকে নিয়ে ঘুরে বেড়ান।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২০১৮ সালের ১৪ নভেম্বর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ের পর রণবীর কাপুর তাঁদের শুভকামনা জানিয়েছিলেন। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের পঞ্চম সিজনে রণবীর কাপুর অংশ নেন রণবীর সিংয়ের সঙ্গে। সেখানে বলিউডের পরিচালক ও প্রযোজক করণ জোহর রণবীর কাপুরকে দীপিকার সঙ্গে তাঁর বর্তমান সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন। রণবীর কাপুর তখন বলেন, ‘আমরা দুজনই ইতিবাচকভাবে নিজেদের জীবনে এগিয়ে গেছি। আমাদের ভেতর এখন আর অস্বস্তিকর কোনো অনুভূতি অবশিষ্ট নেই। আমরা এখন ভালো বন্ধু।’

রণবীর কাপুরকে করণ জোহর দীপিকা ও রণবীর সিংয়ের সম্পর্ক নিয়েও মন্তব্য করতে বলেন। সেই সময় রণবীর কাপুর বলেছিলেন, ‘আমি চাই, ওদের ঘরজুড়ে সুন্দর সুন্দর বাবু আসুক। ওরা (দীপিকা–রণবীর সিংয়ের সন্তানেরা) আমাকে অভিনেতা হিসেবে পছন্দ করুক। আমি চাই, আমিই (রণবীর সিং নন) যেন ওদের পছন্দের অভিনেতা হই!’

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোন দুয়া পাড়ুকোন সিং নামে কন্যাসন্তানের জন্ম দেন। দীপিকা–রণবীরের (সিং) কন্যার ছবি এখনো প্রকাশ্যে আসেনি। তবে এই জুটির সন্তানকে নিয়ে করা মন্তব্য ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালের দুনিয়ায়। নেটিজেনরা এই অত্যন্ত ব্যক্তিগত ও জটিল সম্পর্কের রসায়ন নিয়ে করা প্রশ্নে রণবীর কাপুর যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা খুবই পছন্দ করেছেন। রণবীর কাপুরকে ‘পরিণত মানুষ’ বলে রায় দিয়েছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন 

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহ...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের প...

সৌদি আরবকে সহায়তা দেবে যুক্তরাজ্য

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয...

কত টাকার মালিক কারিনা

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান গতকাল ২১ সেপ্টেম্বর ৪...

লাইফস্টাইল
বিনোদন
খেলা